স্বাদ ঠিক রেখে দীর্ঘদিন ইলিশ সংরক্ষণ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০১ অক্টোবর ২০১৮, ১৫:৩০আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৫:৪১
image

খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে ইলিশ মাছ ধরা। এ সময় একবারে বেশি করে মাছ কিনে সংরক্ষণ করে খেতে পারেন ৬ থেকে ৭ মাস পর্যন্ত। কিন্তু অনেকেই অভিযোগ করেন ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় ইলিশের স্বাদ। সঠিক উপায়ে সংরক্ষণ করলে স্বাদ ও গন্ধ অটুট রেখেই বছরজুড়ে খেতে পারবেন ইলিশ। জেনে নিন কীভাবে সংরক্ষণ করবেন।

ইলিশ মাছ
বাজার থেকে ইলিশ কিনে ভালো করে মুছে নিন। পাতলা পলিথিনে আস্ত ইলিশ ঢুকিয়ে ভেতর থেকে বাতাস বের করে নিন। লেজের অংশ বড় মনে হলে সামান্য কেটে নিতে পারেন। পলিথিন ভালো করে মুড়ে লেজের অংশ রাবার দিয়ে বেঁধে নিন। প্রতিটি পলিথিনে একটি করে মাছ রাখবেন। মাছগুলো পলিথিনসহ একটি ঝুরিতে নিয়ে ফ্রিজারের নিচে রেখে দিন। এভাবে প্রায় ৭ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ইলিশ মাছ।
যদি এক মাস বা আরও কম সময়ের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে একইভাবে পলিথিনে ঢুকিয়ে ডিপ ফ্রিজের মাঝে রেখে দিন। মাছ কখনও পিস করে কেটে রাখবেন না ফ্রিজে। এতে স্বাদ নষ্ট হয়ে যায়। যদি পিস করে রাখতেই চান, তাহলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মুখবন্ধ বাটিতে রাখবেন ডিপ ফ্রিজে। তবে এক সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যেই খেয়ে ফেলার চেষ্টা করবেন। নাহলে নষ্ট হয়ে যাবে ইলিশের স্বাদ।   

তথ্য ও ছবি: রাবিয়া’স হাউজ

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে