যেভাবে বানাবেন পারফেক্ট মালাই চা

লাইফস্টাইল ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ১৭:৪৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৭:৪৬
image

শীত শীত সন্ধ্যায় ধোঁয়া ওঠা এক কাপ মালাই চায়ের বিকল্প নেই। মসলা ও দুধের মজাদার মালাই চায়ে কীভাবে পারফেক্ট স্বাদ আনবেন জেনে নিন।

যেভাবে বানাবেন পারফেক্ট মালাই চা
উপকরণ
লবঙ্গ- ৮টি
গোলমরিচ- ৬ থেকে ৮টি
সবুজ এলাচ- ৬ থেকে ৮টি
দারুচিনি স্টিক- ২ থেকে ৩টি (ছোট)
আদা গুঁড়া- আধা চা চামচ
জয়ফল- ১/৪ চা চামচ
দুধ- ১ কাপ
পানি- ১ কাপ
আদা- ১ ইঞ্চি
চা পাতা- ১ টেবিল চামচ
চিনি- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
লবঙ্গ, গোলমরিচ, সবুজ এলাচ ও দারুচিনি একসঙ্গে পিষে নিন হামানদিস্তায়। একদম মিহি গুঁড়া করার দরকার নেই। আদা গুঁড়া ও জয়ফল গুঁড়া দিন। প্যানে দুধ ও পানি গরম করুন। আদা ও চা পাতা দিন। তৈরি করা মসলা আধা চা চামচ দিয়ে দিন। বাকি মসলা সংরক্ষণ করতে পারেন মুখবন্ধ বয়ামে। চায়ের মিশ্রণ ফুটে উঠলে জ্বাল কমিয়ে ৪ থেকে ৫ মিনিট চুলায় রাখুন। নামিয়ে ছেঁকে পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম