কাল থেকে 'আড়ং' উৎসব

লাইফস্টাইল রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ১৫:১২আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৫:১৪

arong ঢাকার আর্মি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের তিন দিনব্যাপী ৪০ বছর পূর্তি উৎসব। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই উৎসবটির নাম দেওয়া হয়েছে ‘আড়ং ফোরটি ইয়ার্স ফেস্টিভাল’, যেখানে তুলে ধরা হবে বাংলাদেশের হস্তশিল্পের ঐতিহ্য এবং কারুশিল্পীদের সাফল্যের গল্প।

এ আয়োজন সম্পর্কে আড়ং এবং ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ঊর্ধ্বতন পরিচালক তামারা হাসান আবেদ বলেন, আড়ং বাংলাদেশের মানুষের একটি সম্মিলিত প্রয়াস। একেবারে গ্রামীণ নারী থেকে শুরু করে ওস্তাদ কারুশিল্পী, ডিজাইনার এমনকি প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত, প্রতিটি পর্যায়ে সবারই রয়েছে সমান অবদান। বাংলাদেশ এবং আড়ং বেড়ে উঠেছে একইসঙ্গে। আমাদের এই উৎসব সেই ভালোবাসার, সেই সম্পর্কের উৎসব। গত চার দশক ধরে যেই কারুশিল্পীরা আমাদের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এই উৎসব তাদের প্রতি শ্রদ্ধা জানানোর উৎসব।

২৫-২৭ অক্টোবর তিন-দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে, হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি থাকছে বেশ কয়েকটি কর্মশালা যেখানে দর্শনার্থীরা সরাসরি কারু ও হস্তশিল্পীদের কাজের সাথে পরিচিত হতে পারবেন। এছাড়াও থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ফ্যাশন শো এবং কনসার্ট।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা হস্ত ও কারুশিল্পী এবং উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়া হবে। ফ্যাশন শো-তে প্রদর্শিত হবে হারস্টোরি, তাগা এবং তাগা ম্যান ব্র্যান্ডের নতুন পোশাক।

কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন নগর বাউল জেমস, জলের গান, নেমেসিস এবং মিনার। দর্শনার্থীদের জন্য থাকছে বেশ কয়েকটি খাবারের স্টল, বাচ্চাদের জন্য আলাদা জায়গা এবং পার্টনার প্রতিষ্ঠানের স্টলে বিশেষ সুবিধায় কেনাকাটার ব্যবস্থা।

আড়ং প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে, গ্রামীণ কারু ও হস্তশিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে। গত ৪০ বছর ধরে বাংলাদেশের আবহমান ঐতিহ্যের সাথে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়ে নিজেকে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে আড়ং। বর্তমানে আড়ংয়ের সঙ্গে সরাসরি কাজ করছেন ৬৫ হাজারেরও বেশি কারু ও হস্তশিল্পী। তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি হচ্ছে দেশজুড়ে আড়ংয়ের ২০টি আউটলেটে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে