রেসিপি: গরুর মাংসের ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৭:০০
image

রান্না করার পর রয়ে যাওয়া গরুর মাংস দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার ভর্তা। খুব সহজে তৈরি করা যায় ভর্তাটি। জেনে নিন কীভাবে।

গরুর মাংসের ভর্তা

উপকরণ
রান্না করা গরুর মাংস- আধা কাপ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
সরিষার তেল- ১ চা চামচ
রসুন- ২ কোয়া (কুচি)
শুকনা মরিচ- ৪টি
পেঁয়াজ- ১টি (কুচি)
কাঁচামরিচ- স্বাদ মতো
ধনেপাতা কুচি- পরিমাণ মতো
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি

মাংস হাত দিয়ে ছিঁড়ে নিন। চাইলে হামানদিস্তায় ছেঁচে নিতে পারেন। একদম মিহি করার দরকার নেই। আঁশ যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিন। তেল গরম হলে রসুন কুচি দিয়ে লালচে করে ভেজে উঠিয়ে নিন। একই তেলে শুকনা মরিচ ভেজে নিন। এবার লবণের সঙ্গে ভাজা শুকান মরিচ ডলে মেখে নিন। ধনেপাতা কুচি বাদে বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। সরিষার তেল দিয়ে আবার মাখান। শেষে ধনেপাতা ও থেঁতো করে রাখা মাংস দিয়ে মেখে নিন। চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

রেসিপি ও ছবি: আয়েশা সিদ্দিকা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান