রেসিপি: তালের পায়েস

লাইফস্টাইল ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ১৬:০০আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৬:০০
image

তাল খেতে ভালোবাসেন যারা, এই রেসিপিটি তাদের জন্য। তালের রস দিয়ে মজাদার পায়েস স্বাদে নিয়ে আসবে ভিন্নতা। জেনে নিন রেসিপি।   

রেসিপি: তালের পায়েস
উপকরণ

তালের রস- আড়াই কাপ
পোলাওয়ের চাল- আধা কাপ
চিনি- স্বাদ মতো
দুধ- ৬ কাপ
তেজপাতা- ২টি
এলাচ- ৪টি
দারুচিনি- ২ টুকরা
বাদাম কুচি অথবা নারকেল কোরানো- আধা কাপ
গুঁড়া দুধ- ১ কাপ
প্রস্তুত প্রণালি
পোলাওয়ের চাল ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। চাল ভিজে গেলে হাত দিয়ে চেপে আধা ভাঙা করে নিন। তালের রস চুলায় দিয়ে দিন। ফুটে উঠলে জ্বাল মিডিয়াম করে চিনি দিন। ঘনঘন নাড়তে হবে। ঘন করে ফেলতে হবে তালের রস। যত ঘন হবে, খেতে ততই সুস্বাদু হবে।
দুধ চুলায় দিয়ে তেজপাতা ছিঁড়ে দিন। দারুচিনি ও এলাচ দিন। চাল দিয়ে অনবরত নাড়তে থাকুন। জ্বাল বেশি থাকবে চুলার। বলক আসলে জ্বাল কমিয়ে লো মিডিয়াম করে অপেক্ষা করুন চাল সেদ্ধ হওয়া পর্যন্ত। চাল সেদ্ধ হলে গুঁড়া দুধ ও নারকেল দিয়ে নাড়ুন। বলক উঠে গেলে তালের রস দিয়ে দিন। ১০ মিনিট রান্না করুন কম আঁচে। নামিয়ে ঢেকে রাখুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার তালের পায়েস।  

রেসিপি ও ছবি: রাবিয়া’স হাউজ    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক