চুল ঘন হবে ঘরোয়া উপায়ে

আনিকা আলম
০৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১
image

চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? চুলের যত্নে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে এগুলো যেমন চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে, তেমনি প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে বন্ধ করবে চুল পড়া।

চুল ঘন হবে ঘরোয়া উপায়ে
কলা, দই, মধু ও লেবু
অর্ধেকটি পাকা কলা চটকে নিন। ১ টেবিল চামচ টক দই, ৩ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন কলার পেস্টের সঙ্গে। ব্রাশের সাহায্যে চুলে লাগান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। মাইল্ড শ্যাম্পু সাহায্যে ধুয়ে ফেলুন চুল।
মধু, ভিনেগার ও টক দই
আধা কাপ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ মধু ও ১ টেবিল চামচ আপের সিডার ভিনেগার মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। আধা ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন মিশ্রণটি। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকিয়ে নিন চুল।
অ্যালোভেরা, টক দই, অলিভ অয়েল ও মধু
৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ চা চামচ মধু একসঙ্গে পেস্ট করে নিন। চুলের গোড়ায় ম্যাসাজ করুন হেয়ার প্যাকটি। ৪৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম