হেঁচকি হচ্ছে?

লাইফস্টাইল ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:০১

হেঁচকি হলে কিছুক্ষণের জন্য মুখে হাত দিয়ে রাখতে পারেন কাজের সময় যদি হঠাৎ হেঁচকি শুরু হয়, তাহলে এর চেয়ে বিব্রতকর পরিস্থিতি আর হয় না। শুধু কাজ কেনও ঘুমের মধ্যে, কিংবা অবসরে গল্প করছেন এমন মুহূর্তে শুরু হওয়া হেঁচকি আপনাকে আসলেই ভীষণ বিব্রত করবে এবং কষ্ট হবে। তাই হেঁচকি বন্ধে নিতে হবে দ্রুত পদক্ষেপ। জেনে নিন হেঁচকি বন্ধের দ্রুততম উপায়গুলো-

১) এক চামচ চিনি মুখে দিন।

২) বড় করে শ্বাস নিতে হবে কয়েকবার। এতে মস্তিষ্কে অক্সিজেনের অভাব কেটে যাবে এবং হেঁচকি বন্ধ হবে।

৩) লেবুর ফালি মুখে দিলেও হেঁচকি কমে আসে দ্রুত।

৪)দুই কান আঙুল দিয়ে চেপে ধরে রাখলে কিছুক্ষণ পর এমনিতেই হেঁচকি বন্ধ হয়ে যায়।

৫) বেশি করে ঠাণ্ডা পানি পান করলে হেঁচকি বন্ধ হয়ে যায়।

৬) লেবুর রসের সঙ্গে আদার রসও হেঁচকি বন্ধে সহায়তা করে। আদার টুকরো চিবিয়ে খাওয়া যেতে পারে।

৭) কমপক্ষে দুই মিনিট হাটু মুড়ে বসে থাকুন। এতেও হেঁচকি চলে যাবে।

উপরের সব পরামর্শই দ্রুত হেঁচকি নিরসনে ঘরোয়া টোটকা। তবে হেঁচকি অনেক মারাত্মক পর্যায়েও চলে যেতে পারে। তাই হেঁচকি হওয়ার ধাত থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একইসঙ্গে হেঁচকির মতো সমস্যায় তাড়াহুড়া করা যাবে না।

সূত্র:  জি নিউজ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান