নখ বাড়ছে না?

লাইফস্টাইল ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮
image

অনেকের নখ খুব সহজে ভেঙে যায়। এ ধরনের নখ বাড়তেও চায় না। শক্ত ও সুন্দর নখের জন্য চাই খানিকটা বাড়তি যত্ন। কয়েকটি ঘরোয়া প্যাক ব্যবহার করলে নখ বাড়বে দ্রুত।

নখ বাড়ছে না?
কলা ও ডিম
২ টেবিল চামচ পাকা কলার সঙ্গে একটি ডিম ফেটিয়ে মেশান। একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। আঠালো মিশ্রণ তৈরি হলে আঙুল ডুবিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর হাত ধুয়ে মুছে নিন। দিনে দুইবার ব্যবহার করুন। কয়েক সপ্তাহের মধ্যেই মিলবে ফল।   
কমলা ও লেবু
আধা কাপ কমলার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণে আঙুল ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। দিনে দুইবার ব্যবহার করুন দ্রুত ফলের জন্য।
মাছের তেল
ক্যাপসুল আকারে পাওয়া যায় মাছের তেল। কয়েকটি ক্যাপসুল থেকে তেল বের করে তুলার টুকরার সাহায্যে ঘষে ঘষে লাগান নখে। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করুন এটি।
দই ও দুধ
১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন আঙুল। পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করুন দুধ ও দইয়ের মিশ্রণ।  

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি