পঞ্চগড়ে জাপানের ৫ প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ

লাইফস্টাইল ডেস্ক
০২ জানুয়ারি ২০১৯, ১৭:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৭:৩০
image

বাংলাদেশে ব্যবসায়রত ৫টি জাপানি প্রতিষ্ঠান আজিনোমোতো, গ্রামীণ ইউনিক্লো, হোন্ডা, রোহ্‌তো মেনথোল্যাটাম এবং ওয়াইকেকে।

পঞ্চগড়ে জাপানের ৫ প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ
কার্যক্রমটি উদ্বোধন করেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ইউএনও, শারমিন সুলতানা। তিনি বলেন, ‘পঞ্চগড় জেলার মানুষের প্রতি এমন মহৎ ও উদার মানুষিকতার বহিঃপ্রকাশ দেখে আমি সত্যিই আবেগাপ্লুত। তারা সমাজের জন্য যা করছেন তা কৃতজ্ঞতা প্রকাশের অপেক্ষা রাখে না। এমন মহৎ কাজ সকলেই যেন করতে পারে এমনটাই আশাবাদ ব্যক্ত করছি।’
বিদেশি প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে অঞ্চলের দুস্থ মানুষরা। শীতবস্ত্র বিতরণের সময় জাপানের ৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত নভেম্বর মাসে প্রতিষ্ঠানগুলো ‘বি দ্য লাইট’ প্রকল্পের আওতায় দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবতার সেবায় একত্রে কাজ করার ঘোষণা দেয়। প্রকল্পটির আওতায় অবহেলিত ও দুস্থ মানুষের সেবায় অনুদান, শীত ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান এবং সামাজিক উন্নয়ন ও মানব সেবায় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানায়। বাংলাদেশের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আশার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই মূলত এই প্রতিষ্ঠানগুলো একত্রে কাজ করার উদ্যোগ গ্রহণ করে। আর এই উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে সম্প্রতি উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম