চুলের বৃদ্ধি বাড়ায় দই

লাইফস্টাইল ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১৪:০৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৫:১৫
image

লম্বা চুল কে না চায়? সুন্দর, ঝলমলে ও লম্বা চুলের জন্য দইয়ের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে দুইদিন। এটি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। পাশাপাশি খুশকি দূর করার জন্যও কার্যকর এসব হেয়ার প্যাক।

চুলের বৃদ্ধি বাড়ায় দই কলা ও দই
চুলের গোড়া থেকে ময়লা দূর করে চুল উজ্জ্বল ও সুন্দর করে এই হেয়ার প্যাক। অর্ধেকটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ দই ও ৩ টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন। ১ চা চামচ লেবুর রস দিয়ে দিন। মিশ্রণটি ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  
অলিভ অয়েল ও দই
চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে এই হেয়ার প্যাক। ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ১ কাপ টক দইয়ের সঙ্গে। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ২০ থেকে ২৫ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। ১ টেবিল চামচ লেবুর রস ও ২ কাপ পানিতে মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে।
অ্যালোভেরা ও দই
৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম