ঝটপট উজ্জ্বল ত্বকের জন্য...

লাইফস্টাইল ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৯, ১৫:০১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৬:১৫
image

শীতে এমনিতেই ত্বক হারিয়ে ফেলে এর স্বাভাবিক সৌন্দর্য। এমন সময় যদি হুট করে যেতে হয় কোনও দাওয়াতে? ঘরোয়া কিছু উপায়ে ত্বকে ঝটপট ফিরিয়ে আনতে পারেন লাবণ্য। জেনে নিন কীভাবে। 

ঝটপট উজ্জ্বল ত্বকের জন্য...
বাঁধাকপি
বাঁধাকপিতে রয়েছে ভিটামিন এ, সি এবং ডি। এসব ভিটামিন ত্বক উজ্জ্বল ও সুন্দর করে। ঝটপট উজ্জ্বল ত্বকের জন্য বাঁধাকপি সেদ্ধ করে পানি আলাদা করুন। ঠাণ্ডা হলে মুখ ধুয়ে ফেলুন। 
দই
দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকে নিয়ে আসে তারুণ্যের আভা। ৩ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।  
নারকেলের দুধ
আধা কাপ নারকেলের দুধ নিন। অর্ধেক অংশ দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। বাকি অর্ধেকের সঙ্গে চন্দন গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।  
আপেল সিডার ভিনেগার
ত্বকের ভেতর থেকে দূষিত পদার্থ বের করে ত্বক উজ্জ্বল ও সুন্দর করে আপেল সিডার ভিনেগার। ১ চা চামচ গোলাপজলের সঙ্গে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর পানির ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম