ভেঙে যাওয়া চুলের যত্ন

মেহনাজ বিনতে ওয়াহিদ
১৭ জানুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৬:১৫
image

চুল শুষ্ক হয়ে ভেঙে গেলে ব্যাহত হয় এর বৃদ্ধি। এছাড়া প্রাণ হারিয়ে রুক্ষ ও বিবর্ণ হয়ে পড়ে চুল। জেনে নিন কীভাবে নেবেন ভেঙে যাওয়া চুলের যত্ন। নিয়মিত যত্ন নিলে চুল থাকবে ঝলমলে ও উজ্জ্বল।

ভেঙে যাওয়া চুলের যত্ন

  • শুকনো চুলে মাখন ম্যাসাজ করুন। আধা ঘণ্টা চুল ঢেকে রাখুন শাওয়ার ক্যাপ দিয়ে। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • অলিভ অয়েল সামান্য গরম করে চুলে লাগান। আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে গরম তোয়ালে মুড়ে নিন মাথায়। ৪৫ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • শ্যাম্পু শেষে চায়ের লিকারের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • ১ চা চামচ আপেল সিডার ভিনেগার, ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ৩টি ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

টিপস

  • কখনও ভেজা চুল আঁচড়াবেন না।
  • চুল জোরে জোরে মুছবেন না।
  • কয়েক মাস পর পর চুল ট্রিম করুন।

তথ্য: রিডার্স ডাইজেস্ট  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম