রুক্ষ চুলে প্রাণ ফেরাতে

লাইফস্টাইল ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১৬:২১আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৭:২০

রুক্ষ চুলে প্রাণ ফেরাতে চারিপাশের আবহাওয়ার কারণে চুল রুক্ষ হয়ে উঠছে। বিশেষ করে নগরবাসীর তো নাভিশ্বাস দশা। নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই শহরে ধুলা ছাড়া কিছুই নেই। আর শীতকালে প্রকৃতি রুক্ষ থাকবে এটাই স্বাভাবিক। এমন সময় নিজের চুলের জন্য চাই বাড়তি যত্ন। জেনে নিন কী করলে চুলে ফিরবে প্রাণ।

কিছু প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করলে চুলে ফিরে আসবে ঝলমলে ভাব। জেনে নিন উপাদানগুলো কী কী-

সামান্য মাখন ম্যাসাজ করে নিন চুলে। ব্যান্ড দিয়ে চুল বেঁধে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন চুল। চুলের বিবর্ণ ভাব দূর হবে।

অ্যালোভেরা বা ঘৃতকুমারী ভঙ্গুর চুলের জন্য অত্যন্ত কার্যকর। অ্যালোভেরা জেল সরাসরি লাগান চুলে। তেলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। ৩-৪ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। চুল হবে ঝলমলে।

পাকা কলা চটকে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। ফ্যাকাশে ভাব দূর হবে চুলের।

অলিভ অয়েল গরম করে মাথার তালুতে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়বে ও চুল হবে প্রাণবন্ত।

একটি ডিম ফেটিয়ে ১ চা চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে চুল উঁচু করে বেঁধে নিন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

 

/এফএএন/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম