সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

লাইফস্টাইল ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১৫:২০আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৭:০২
image
সমাজের আর পাঁচটা শিশুর মতো সুবিধাবঞ্চিত শিশুদেরও আছে নানা ধরনের প্রতিভা। খেলাধুলাতেও রয়েছে অসামান্য নৈপুণ্য। তাদের এই প্রতিভার বিকাশ ঘটাতে শিশুদের সামাজিক সংগঠন 'সম্ভাবনা' আয়োজন করেছিল 'পুষ্পকলির ক্রীড়া উৎসব'। ওয়ালটনের সহযোগিতায় মিরপুর ১২ ঈদগা মাঠে এই উৎসবের আয়োজন করা হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

উৎসবে শিশুদের নিয়ে খেলাধুলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ এবং উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। উৎসবে গান, নাচ, যেমন খুশি তেমন সাজোর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ারের মতো মজার খেলায় অংশগ্রহণ করে শিশুরা। এছাড়া উৎসবে পুষ্পকলি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মায়েদের মাঝে 'পুষ্পকলির সেরা মা-২০১৮' পুরস্কার প্রদান করা হয়।

উৎসব শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম। এ সময় তিনি বলেন, 'শিশুদের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের সম্ভাবনা। তাই আমাদের সবারই শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া উচিৎ।'
 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী