বিভিন্ন জেলার প্রসিদ্ধ সব মিষ্টির সম্ভার উত্তরায়

লাইফস্টাইল ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ২০:৪১আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২০:৪৭

বিভিন্ন জেলার প্রসিদ্ধ সব মিষ্টির সম্ভার উত্তরায় বাঙালির খাদ্যসম্ভারে মিষ্টি একটি অতি জনপ্রিয় উপকরণ। বাঙালির আনন্দ-উৎসবকে আরও বর্ণিল করে তোলে নানা স্বাদের মিষ্টি। যে কোনও উপলক্ষ বা উৎসব উদযাপনের জন্য আমাদের ঐতিহ্যবাহী বাংলার মিষ্টি, তাই একটি বড় অনুসঙ্গ। এদেশের প্রতিটি জেলাতেই পৃথক এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যের মিষ্টি রয়েছে যা আমাদের রসনাকে তৃপ্ত করে।

বাংলার মিষ্টিতে ঐতিহ্যবাহী যেসব মিষ্টি পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে যশোরের জামতলার রসগোল্লা ও চমচম, খুলনার মিহিদানা লাড্ডু, রাজবাড়ীর চমচম, ফরিদপুরের মালাই সর, বরিশালের গটিয়া সন্দেশ ও আদি রসগোল্লা, দিনাজপুরের গুড় ক্ষীরমোহন, রংপুরের হাবসি হালুয়া, রাজশাহীর রসকদম, চাঁপাইনবাবগঞ্জের কালো তিল কদম, নাটোরের কাঁচাগোল্লা ও ক্ষীর তক্তি, পাবনার ইলিশপেটি, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী, নেত্রকোনার বালিশ মিষ্টি ইত্যাদি।

এছাড়াও আছে লালমোহন, কাঁচাগোল্লা, কাঁচা ছানা, ছানার জিলাপি, ভোগ সাগর, সাদা চমচম, মালাই সর, সরের মালাই, মালাই চপ, শাহি ভোগসহ আরও অনেক কিছু।

বাংলার মিষ্টি, ডিসেম্বর ২০১৭ সালে গুলশানে প্রথমবারের মতো যাত্রা শুরু করার পর অতিদ্রুততম সময়ে মিষ্টি প্রেমীদের মধ্যে জনপ্রিয়তা ও প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় শাখা চালু হয়  বনানীতে।  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী