দই মাছ

লাইফস্টাইল ডেস্ক
০২ মে ২০১৯, ১৬:২৬আপডেট : ০২ মে ২০১৯, ১৬:২৮

এখন সবার আলোচনা একটাই ‘গরম’। মোটামুটি সবাই পোলাউ-মাংসের মতো ভারি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন। এসময় খাদ্য তালিকায় রাখতে পারেন দই মাছ। টক দই দিয়ে মাছ রান্না করা সহজ ও খাবারটাও স্বাস্থ্যকর। দই মাছ

উপকরণ-

রুই মাছ- ১ কেজি

হলুদ গুঁড়া- আধ চা চামচ

লাল মরিচ গুঁড়া- আধ চা চামচ

তেল-২ চা চামচ

লবণ-পরিমাণ মতো

ঝোলের জন্য-

সরিষার তেল-২ টেবিল চামচ

তেজপাতা-১টা্

দারচিনি- এক টুকরা

লবঙ্গ-৪টি

ছোট এলাচ-৪,৫টি

জিরা-আধ চা চামচ

হলুদ গুঁড়া-আধ চা চামচ

লাল মরিচ গুঁড়া-১ চা চামচ

আদা রসুনবাটা-২ চা চামচ

পেঁয়াজ বাটা-১ টেবিল চামচ

দই- আধ কেজি

লবণ-স্বাদ মতো

চিনি সামান্য

কীভাবে বানাবেন-

একটা বাটিতে মাছ নিয়ে হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও সরিষার তেল ভালো করে মাছের গায়ে মাখিয়ে  ১৫ মিনিট রেখে দিন। দই হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।

এবারে মাঝারি সাইজের ফ্রাইং প্যানে ২ টেবিল চামচ সরিষার তেল গরম করুন। তেল গরম হলে মাছ দিয়ে দু'পিঠ সুন্দর বাদামি করে ভেজে তুলুন। তেল থেকে মাছ তুলে নিয়ে ওর মধ্যে তেজপাতা, জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে আদা-রসুন বাটা দিন। মশলা ভাজা হয়ে ওপরে তেল ভাসতে থাকলে আঁচ কমিয়ে ফেটানো দই দিন। ১০ থেকে ১৫ মিনিট নাড়তে থাকুন। যতক্ষণ না ঝোল ঘন হয়ে সুন্দর সোনালি হলুদ রং আসছে। লবণ ও চিনি দিন। এবার মাছের টুকরো দিয়ে কম আঁচে ১০ মিনিট রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে তেল ছেড়ে এলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান