স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য যা করবেন এবং যা করবেন না

মেহনাজ বিনতে ওয়াহিদ
০৬ মে ২০১৯, ১৫:০০আপডেট : ০৬ মে ২০১৯, ১৫:১৯
image

ঝলমলে ও সুন্দর চুল কে না চায়? স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেনে চলা চাই কিছু নিয়ম। পাশাপাশি কিছু অভ্যাস ত্যাগ করাও জরুরি। জেনে নিন ঘন, কালো ও মজবুত চুলের জন্য কী করবেন এবং কী করবেন না।  

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য যা করবেন এবং যা করবেন না

যা করবেন

  • চুলের সুস্থতার জন্য সুষম খাদ্য রাখা চাই দৈনন্দিন খাদ্য তালিকায়। প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও প্রোটিনসমৃদ্ধ খাবার খান রোজ।
  • নিয়মিত আঙুলের সাহায্যে চুলের গোড়া ম্যাসাজ করুন। তেল কুসুম গরম করে ম্যাসাজ করতে পারেন। রাতে ঘুমানোর আগে ৫ মিনিট মাথার তালু ম্যাসাজ করুন।
  • মাইল্ড বা ভেষজ শ্যাম্পু ব্যবহার করবেন।
  • চুল ঘন ঘন ব্রাশ করবেন না।
  • নিয়মিত চুলের আগা ছাঁটুন। তিন মাসে অন্তত একবার চুলের আগা ছাঁটা জরুরি।
  • প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না।
  • বালিশে সিল্কের কভার ব্যবহার করুন।
  • চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের তৈরি হেহার প্যাক ব্যবহার করুন সপ্তাহে অন্তত একবার। দই, মধু, কলা, আমলকী, মেহেদি, মেথি, অ্যালোভেরার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন।
  • রোদে ছাতা অথবা ক্যাপ ব্যবহার করুন।
  • চুলে নিয়মিত কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।
  • প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি।
  • সপ্তাহে একদিন গরম তেল ম্যাসাজ করুন চুলে। তারপর গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ১৫ মিনিট।
  • পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন।

যা করবেন না

  • চুলে কেমিক্যালসমৃদ্ধ রঙ ব্যবহার করবেন না।
  • হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনারের মতো যন্ত্র যত কম ব্যবহার করা যায় ততই ভালো।
  • ভেজা চুল আঁচড়াবেন না।
  • চুল অতিরিক্ত আঁটসাঁট করে বেঁধে রাখবেন না।

তথ্য: স্টাইল ক্রেজ 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি