রেসিপি: হালিম বানিয়ে ফেলুন ঝটপট

লাইফস্টাইল ডেস্ক
১৫ মে ২০১৯, ১৭:৪৭ আপডেট : ১৫ মে ২০১৯, ১৮:০৪
image

বাসায়ই বানিয়ে ফেলতে পারেন মজাদার স্বাদের শাহী হালিম। ইফতারে পরিবেশন করুন বাসায় বানানো স্বাস্থ্যকর হালিম। জেনে নিন রেসিপি।  

রেসিপি: হালিম বানিয়ে ফেলুন ঝটপট

উপকরণ
গরু অথবা খাসির মাংস- ১ কেজি (হাড়সহ)
গম- ১/৪ কাপ
বুটের ডাল- আধা কাপ
মসুর ডাল- কোয়ার্টার কাপ
মুগ ডাল- কোয়ার্টার কাপ
সুগন্ধি চাল- আধা কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা বাটা- আধা চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
হালিমের মসলা- আড়াই টেবিল চামচ
তেঁতুলের মাড়- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ১ কাপ
সাজানোর জন্য
ধনেপাতা কুচি
আদা কুচি
পেঁয়াজ বেরেস্তা
কাঁচামরিচ কুচি
লেবু

প্রস্তুত প্রণালি
হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। হালকা বাদামি হয়ে আসলে গুঁড়া মসলা দিয়ে নাড়ুন। লবণ দিয়ে দিন। মাংস ছোট টুকরা করে দিয়ে দিন। হালিমের মসলা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন হাঁড়ি। ১০ মিনিট পর মাংস থেকে পানি বের হয়ে গেলে আবারও নেড়ে দিন। ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন মাংস। এরমধ্যে চাল, গম ও ডাল ধুয়ে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন একসঙ্গে। একদম মিহি করার প্রয়োজন নেই। মাংস খানিকটা সেদ্ধ হলে চাল-ডালের মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে ৫ কাপ পানি দিয়ে দিন। ঘনঘন নাড়তে হবে। একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে পানির সঙ্গে গুলিয়ে তেঁতুলের মাড় দিয়ে দিন। সাজানোর উপকরণ কুচি করে উপরে ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম। 

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত
পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত
জবির নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান
জবির নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান
হরমুজের কাছে মাইন বিস্ফোরণে তেলের ট্যাঙ্কারে আগুন
হরমুজের কাছে মাইন বিস্ফোরণে তেলের ট্যাঙ্কারে আগুন
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’