রেসিপি: কাঁচা আমের জেলি

লাইফস্টাইল ডেস্ক
১৬ মে ২০১৯, ১৬:০০আপডেট : ১৬ মে ২০১৯, ১৬:০৯
image

কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে। খুব সহজে জেলি বানিয়ে ফেলতে পারেন আম দিয়ে। বছরজুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে কাঁচা আমের জেলি।

কাঁচা আমের জেলি
উপকরণ
কাঁচা আম- ৩০০ গ্রাম
চিনি- স্বাদ মতো
লেবুর রস- ১ চা চামচ
সবুজ ফুড কালার- ১ চিমটি
প্রস্তুত প্রণালি
একটি হাঁড়িতে ২ কাপ পানি দিয়ে আম সেদ্ধ করে নিন। আম একদম নরম হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। ছেঁকে রাখা পানি আরেকটি হাঁড়িতে নিন। পানি দেওয়ার আগে মেপে নেবেন। প্রতি এক কাপ পানির জন্য এক কাপ পরিমাণ চিনি দরকার হবে। চিনি গলে গেলে লেবুর রস দিয়ে দিন। লেবুর রস জেলি দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। ফুড কালার দিন। চাইলে এটা না দিয়েও করতে পারেন। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ জ্বাল করে মিশ্রণটি ঘন করে নিন। থকথকে হয়ে গেলে নামিয়ে কাচের বয়ামে ঢেলে দিন গরম থাকা অবস্থায়ই। ৭ থেকে ৮ ঘণ্টা রেখে দিন সেট হওয়ার জন্য। সেদ্ধ করে রাখা আম দিয়ে চাইলে চাটনি বানিয়ে ফেলতে পারেন।   

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম