ইফতারে হয়ে যাক কলিজা ভুনা

লাইফস্টাইল ডেস্ক
২০ মে ২০১৯, ২০:০২আপডেট : ২০ মে ২০১৯, ২০:০৭

ইফতারে হয়ে যাক কলিজা ভুনা ইফতারে কী করা হবে এটা সিদ্ধান্ত নেওয়া দিনের সবচেয়ে কঠিন কাজ। অনেকেই চান খুব ভারি খাবার খেতে, অনেকেই ভারি খাবার অপছন্দ করেন। আবার অনেকের ভালো লাগে গোশত পরোটা। কলিজা-পরোটাও হতে পারে ইফতারে। কলিজা রান্না সহজ। আর মুখরোচকও।

 কলিজা ভুনায় আপনার যা লাগবে-

কলিজা- ১ কেজি

কাটা পেঁয়াজ- ২ কাপ

আদাবাটা- ২ চা চামচ

রসুনবাটা- দেড় টেবিল-চামচ

মরিচগুঁড়া- ১ চা চামচ

হলুদ গুঁড়া- আধ চা চামচ

জিরা বাটা- আধা চা চামচ

ধনে গুঁড়া- ১ চা-চামচ

লবণ- স্বাদমতো

দারুচিনি- ৪টুকরা

এলাচ- ৬টি

 লং-৪টি

গরম মশলার গুঁড়া- আধ চা চামচ

তেজপাতা- ২টি

টালা মশলা গুঁড়া- ২ চা চামচ (এতে গরম মশলাসহ জিরা, ধনে, শুকনা মরিচের ভাজা গুঁড়া থাকে)

কাঁচামরিচ- ৭/৮টি

প্রণালি:  প্রথমেই কলিজা ছোট করে কেটে ধুয়ে নিন। বাড়িতে উচ্চ রক্তচাপের রোগী থাকলে সেদ্ধ করে কলিজার পানিও ফেলে দিতে পারেন। চুলায় তেল দিয়ে গরম হয়ে এলে তাতে আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিয়ে কলিজা ছাড়ুন। এপর পেঁয়াজ ছাড়া সব মশলা ছেড়ে দিয়ে আচ্ছামতো কষিয়ে নিন। কষানো শেষে তেল উপরে উঠে এলে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দম আঁচে ঢেকে দিন কলিজার কড়াই। ১০ মিনিট পর পর নেড়ে দিয়ে ২০ মিনিট রান্না করুন। নামানোর আগে টালা মশলা দিয়ে নামিয়ে নিন।                        

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজ হারাচ্ছে আর্জেন্টিনা, জার্সিতে আসছে বড় পরিবর্তন
বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজ হারাচ্ছে আর্জেন্টিনা, জার্সিতে আসছে বড় পরিবর্তন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে’ উদযাপন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে’ উদযাপন
ইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
কী, কেন, কীভাবেইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন