ঈদের ছুটিতে এক টাকায় গাছের সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ১৫:০০আপডেট : ২৬ মে ২০১৯, ১৫:২১
image

ঈদে যারা বাড়ি যাচ্ছেন তাদের ঘরে থাকা গাছের যত্ন নেওয়ার উদ্যোগ নিয়েছে গ্রীন সেভারস। প্রতিষ্ঠানটি দীর্ঘ ছুটিতে যারা বাড়ি যাবে তাদের গাছ জমা দিয়ে যেতে বলেছে। সেই গাছগুলো প্রতিদিন একটি গাছ একটা মূল্যে সেখানে রাখা যাবে।

ঈদের ছুটিতে এক টাকায় গাছের সেবা
গ্রীন সেভারস গাছের হাসপাতালের সমন্বয়কারি আহসান রনি বাংলা ট্রিবিউনকে এই কথা বলেন।
তিনি বলেন, আমরা গত চার বছর ধরে এই প্রকল্পটি চালাচ্ছি। গত বছর কিছু সাড়া পেয়েছি। কিছু মানুষ তাদের গাছ আমাদের কাছে রেখে গেছে। তবে, এর আগের বছর খুব বেশি সাড়া পেয়েছি। কারণ তখন ছুটি বেশি ছিল। এবার আশা করছি লোকজন আমাদের কাছে তাদের গাছগুলো রেখে যাবে।
গ্রীন সেভারস গাছের হাসপাতাল মাত্র এক টাকায় একদিনে একটি গাছের যত্ন নেবে। নিজস্ব বাগানসেবক এবং গাছের ডাক্তার এই জমা নেওয়া গাছগুলোর যত্ন নেবে। নিজস্ব প্লান্ট এম্বুলেন্স দিয়ে এই প্রতিষ্ঠানটি তাদের ক্লায়েন্টের গাছ সংগ্রহ, জমা রাখা এবং ফেরত রাখার কাজটি করবে।
যোগাযোগের ঠিকানা গ্রীন সেভারস, গাছের হাসপাতাল, পরিবেশ অধিদফতর দক্ষিন গেইট, ই ১৬ আগারগাঁও ঢাকা।

টিওয়াই/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম