ঈদের রাতের জমকালো সাজ

লাইফস্টাইল ডেস্ক
০৫ জুন ২০১৯, ১৫:৩০আপডেট : ০৫ জুন ২০১৯, ১৫:৩০
image

ঈদের দিন কেটে যায় অতিথি আপ্যায়ন ও বিভিন্ন কাজে। রাতের দাওয়াতে তাই একটু সাজতেই পারেন। রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীনের কাছ থেকে জেনে নিন ঈদের রাতের সাজের টিপস।  

মডেল: ঈষিকা

  • বেইজ করে নিতে পারেন নিজেই। তবে এটি লাগাতে হবে বুঝেশুনে। কারণ বেইজ খুবই গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন, প্যানকেক কিংবা কমপ্যাক্ট পাউডার যেটাই ব্যবহার করুন না কেন, ত্বকের ধরণ অনুযায়ী হওয়া জরুরি।
  • ফাউন্ডেশন কিংবা প্যানকেক ব্যবহার করলে ভেজা স্পঞ্জ দিয়ে চেপে বসিয়ে নিতে হবে ত্বকে। ত্বকের খুঁত ঢাকতে ব্যবহার করতে পারেন কনসিলার।
  • চোখে গাঢ় রঙের লেন্স ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই পোশাক ও ব্যক্তিত্বের সঙ্গে যেন সেটা মানানসই হয় সেদিকে লক্ষ রাখবেন।
  • পোশাকের রঙ গাঢ় হলে রাতের পার্টিতে স্মোকি আই ভালো দেখাবে। তবে খুব ছোট চোখে স্মোকি সাজ মানানসই নয়। ছোট চোখের মেকআপের জন্য ব্যবহার করুন কাজল ও হালকা শেডের আইশ্যাডো।
  • পোশাকের ধরনের উপরেও নির্ভর করবে সাজ। বাঙালি পোশাকের সঙ্গে টেনে কাজল দিতে পারেন। টিপও বেশ ভালো দেখাবে।
  • রাতের সাজে গাঢ় রঙের ব্লাসন ব্যবহার করতে পারেন।
  • চোখে গাঢ় মেকআপ থাকলে ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগান।
  • রাতের আয়োজনে চুল ছেড়ে রাখতে পারেন। স্ট্রেইট করতে পারেন চুল। আবার নিচের অংশ কার্ল করলেও ভালো দেখাবে। সামনের দিকে চুল হালকা ফুলিয়ে ক্লিপ দিয়ে পেছনে বেঁধে নিলে গরমের আরাম পাবেন। পশ্চিমা পোশাকের সঙ্গে টিনএজাররা টেনে পনিটেইল করে নিতে পারেন।
  • শাড়ি পরলে ফুল গুঁজে নিতে পারেন চুলের খোঁপায়।  
  • মেকআপ ভারি হলে খুব বেশি গয়না পরবেন না। গলায় কিছু না পরে কানে জমকালো একটি ঝুমকা পরতে পারেন।
  • বাঙালি সাজ হলে টিপ লাগিয়ে নিন কপালে।
  • সাজ যেমনই হোক না কেন, তাতে স্বাচ্ছন্দ্য যেন থাকে শতভাগ।
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম