ঈদ রেসিপি

মটর-পুদিনায় রুই মাখা

ফাতেমা আবেদীন
০৫ জুন ২০১৯, ১৭:২৩আপডেট : ০৫ জুন ২০১৯, ১৭:২৩

ঈদের দিন মাছের আইটেম নিশ্চয় আপনার তালিকায় আছে। কোন মাছের আইটেম করবেন সেটাই এখনো নিশ্চয় ঠিক করেননি। এবার ঈদে রুই মাছের একটু বিশেষ আইটেম করতে পারেন। রুই মাছের নাম শুনে নাক কুচকাবেন না। নিত্যদিনের এই মাছে শুধু রান্নার স্টাইল বদলে আনতে পারেন ভিন্নতা। জেনে নিন মটর- পুদিনায় রুই মাখার রেসিপি। মটর-পুদিনায় রুই মাখা

উপকরণ:

রুই মাছ- ১০ টুকরো

পুদিনা পাতা- হাফ কাপ

মটর-হাফ কাপ

টক দই- হাফ কাপ

পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ

আদা-রসুন পেস্ট- ১ টেবিল চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

হলুদ- আধ চা চামচ

মরিচের গুঁড়া- আধ চা চামচ

তেল- পরিমাণমতো

কাঁচামরিচ ফালি- ৬-৭টি

প্রণালি:  চুলায় তেল দিয়ে কাঁচা মরিচ ফালি, পুদিনা ও মটরশুঁটি ছাড়া সব উপকরণ কষিয়ে নেবেন। কষানো মসলায় এক কাপ-পানি দিয়ে ফুটে উঠলে মাছ ছেড়ে দেবেন। মাছ ভাজা ছাড়া না খাওয়ার অভ্যাস থাকলে লবণ-হলুদ মাখিয়ে ভেজে নেবেন আগে। ভাজা মাছ ছাড়বেন। মাছ মাখা মাখা হয়ে এলে সেদ্ধ করা মটরশুটি, পুদিনা পাতা কুঁচি ও কাঁচামরিচ ফালি দিয়ে ৫ মিনিট দমে রাখবেন। এরপর নামিয়ে নিন। পুদিনার সুঘ্রাণে ভরপুর মাখা মাখা রুই মাছ। চাইলে রুই ছাড়া অন্য মাছ দিয়েও করতে পারেন। তবে ইলিশ মাছ ছাড়া।

ছবি: সাদ্দিফ অভি। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের