রেসিপি: পাকা আমের আমসত্ত্ব

লাইফস্টাইল ডেস্ক
১৯ জুন ২০১৯, ১৬:১৫আপডেট : ১৯ জুন ২০১৯, ১৬:২০
image

টক-ঝাল-মিষ্টি আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন পাকা আম দিয়ে। জিভে জল আনা মজাদার আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করা যায় এক থেকে দেড় বছর পর্যন্ত।

পাকা আমের আমসত্ত্ব

উপকরণ
পাকা আম- ৩০০ গ্রাম
লবণ- স্বাদ মতো
বিট লবণ- আধা চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
চিনি- ১/৩ কাপ চিনি
সয়াবিন তেল- ১ টেবিল চামচ  
প্রস্তুত প্রণালি
আম ভালো করে ধুয়ে ক্ষসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে নিন। ব্লেন্ডারে অল্প অল্প করে আম নিয়ে ব্লেন্ড করুন। সামান্য পানি মেশাবেন ব্লেন্ড করার সময়। আমের মিশ্রণে লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া, চিনি ও সয়াবিন তেল মিশিয়ে চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ জ্বাল করুন। অনবরত নাড়তে হবে। মিশ্রণ ঘন হয়ে গেলে নামিয়ে ফেলুন চুলা থেকে। একটি ছড়ানো ট্রেতে সামান্য সরিষার তেল ঘষে উপরে আমের মিশ্রণের কিছু অংশ ছড়িয়ে দিন। বাকি মিশ্রণ বাটিতে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিন। ট্রে রোদে দিয়ে দিন। উপরের লেয়ার শুকিয়ে গেলে বাকি মিশ্রণ লেয়ার করে দিন। আমসত্ত্ব কয়েক লেয়ারে শুকাতে হবে। এক লেয়ার শুকালে তবেই আরেক লেয়ার দিতে হবে।
চাইলে চুলার নিচে দিয়ে কিংবা ওভেনেও বানিয়ে ফেলা যায় মজাদার আমসত্ত্ব। বছরজুড়ে খেতে পারবেন এই আমসত্ত্ব।     

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম