রান্নাঘরের টুকিটাকি

লাইফস্টাইল ডেস্ক
২৭ জুন ২০১৯, ১৫:২৯আপডেট : ২৭ জুন ২০১৯, ১৫:৩১

রান্না করার পর খেতে কয়েক মিনিট লাগলেও খাওয়ার আগে ও পরে গুছিয়ে রাখার কাজটা কিন্তু ভীষণ কঠিন। বাড়ির আর সব জায়গা গোছানোর চেয়ে রান্নাঘর গোছানো একটু কঠিনই বটে। তাই জেনে নিন রান্না ঘরের কিছু কাজ সহজ করার উপায়- রান্নাঘরের টুকিটাকি

১) মাংস কাটতে গিয়ে হাত পিচ্ছিল হয়ে যাচ্ছে? হলুদ দিয়ে মাংস কেটে নিন। নতুবা কিছুক্ষণ ফ্রিজে রেখে একটু ফ্রোজেন করে নিন। নির্বিঘ্নে মাংস কাটতে পারবেন।

২) অনেক কলা কেনা হয়ে গেছে? বেশি পেকে যাচ্ছে? খোসা ছাড়িয়ে পাকা কলা ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিন। স্মুদি বানিয়ে ফেলুন, নইলে ফেসিয়াল মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারবেন।

৩) টমেটো, লেবু, জাম্বুরার মতো ফল কখনোই ফ্রিজে রাখবেন না। এমন কী চিজ আর চকোলেটও ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকে। এগুলো ফ্রিজে না রাখার চেষ্টা করুন।

৪) মরিচ কাটার আগে হাতে একটু সয়াবিন জাতীয় তেল লাগিয়ে নিন, এতে হাত জ্বালা করবে না।

৫) তরকারির ঝোলে লবণ বেশি হয়ে গেছে, একটা আলু খোসা ছাড়িয়ে ঝোলে ছেড়ে দিন। পরে তুলে নিবেন। সেই আলু আবার ফেলে দিয়েন না ভর্তা বানিয়ে ফেলুন বা ওয়েজেস ভেজে খেয়ে ফেলুন।

৬) আদা পিলার বা ছুরি বা দা-বটি দিয়ে না ছিলে চামচ দিয়ে ছিলুন। সহজেই খোসা উঠে আসবে।

৭) ডিম সেদ্ধ করার সময় লবণ দিন, আর গরম পানি থেকে সোজা বরফ ঠাণ্ডা পানিতে দিন। খোসা ছাড়াতে ঝামেলা হবে না।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম