কমলার খোসা ফেলে দিচ্ছেন?

মেহনাজ বিনতে ওয়াহিদ
২৭ জুলাই ২০১৯, ১৬:০০আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৬:০৪
image

গৃহস্থালি পরিচ্ছন্নতায় থেকে শুরু করে আরও বিভিন্ন কাজে ব্যবহার করা যায় কমলার খোসা। জেনে নিন এটি ফেলে না দিয়ে কীভাবে কাজে লাগানো যায়।

কমলার খোসা

  • ত্বক কোমল ও উজ্জ্বল করতে গোসলের সময় কমলার খোসার ভেতরের অংশ ঘষে নিন ত্বকে।
  • পিঁপড়া বা পোকার বাসায় রেখে দিন কমলার খোসার টুকরা। দূর হবে পোকামাকড়।
  • একটি কাচের বয়ামে বেশ কয়েক টুকরা কমলার খোসা নিন। সাদা ভিনেগার ভর্তি করে বয়াম রেখে দিন ফ্রিজে। দুই একদিন পর পর নেড়ে দেবেন মিশ্রণটি। কয়েক সপ্তাহ পর বের করে স্প্রে বোতলে ভরে নিন মিশ্রণটি। জানালা ও আয়নার গ্লাস পরিষ্কার করুন এর সাহায্যে।
  • জুতার দুর্গন্ধ দূর করতে একটি ছোট কাপড়ের ব্যাগে কমলার খোসার টুকরা নিয়ে রেখে দিন জুতার ভেতরে।
  • সিঙ্ক ঝকঝকে করতে কমলার খোসা ঘষে নিন।
  • চিনি জমাট বেধে যাচ্ছে? বয়ামে কয়েক টুকরো কমলার খোসা রেখে দিন।
  • কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। বাথরুম বা রান্নাঘরের কোণায় ছিটিয়ে নিন। চমৎকার সুগন্ধ চলে আসবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম