বিশ্বমানের স্বাস্থ্যসেবা মিলবে যে কার্ডের মাধ্যমে

লাইফস্টাইল ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ১৪:১৫আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৫:৪৮
image

বিশ্বমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় আনতে বিশ্বজুড়ে হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে নিরলসভাবে কাজ করছে ‘মেডিএইডার।’ স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ প্রদান এবং নিজস্ব সেবার আপডেট সম্পর্কে জানাতে সম্প্রতি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ডের উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর কাওরান বাজারে বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানে এই হেলথ কার্ড উদ্বোধন করা হয়। 

বিশ্বমানের স্বাস্থ্যসেবা মিলবে যে কার্ডের মাধ্যমে
আয়োজনে জানানো হয়, হেলথ কার্ডের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা, জার্মানী ও তুরস্কের ১১ হাজার ২৫০টি হাসপাতাল থেকে চিকিৎসা বিষয়ক তথ্য ও সেবা নিতে পারবেন গ্রাহক। দেশের বাইরে চিকিৎসা সেবায় ভিসা প্রসেস থেকে শুরু করে যাতায়াত, আবাসন, চিকিৎসা এবং ওষুধসহ সবকিছুতেই মেডিএইডার টিম সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশে মেডিএইডার ও ভারতের ভিবি হেলথের উদ্যোগে কিউরমার্টের সঙ্গে যৌথভাবে এই সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন। মেডিএইডারের চেয়ারম্যান শায়ের হাসান বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের সমস্যা সমাধানে লাভজনক ও অলাভজনকের প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন। মেডিএইডার রোগীদের দেশে এবং বিদেশে সাশ্রয়ী মূল্যের চিকিৎসাসেবার সঙ্গে সংযুক্ত করতে কাজ করবে।’
অনুষ্ঠানে মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমেদ এবং প্রশিক্ষক ও লেখক রাজিব আহমেদ বক্তব্য রাখেন। 
এই সেবা সম্পর্কিত বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এখানে- (www.mediaider.com

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী