রেসিপি: সরিষার তেলে আচারি মাংস

লাইফস্টাইল ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ১৩:০০আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৩:০০
image

অনেকে মনে করেন আচারি মাংস রান্না করতে হয় আচার দিয়ে। এটি ভুল ধারণা। আচারি মাংসে মসলার মিশ্রণ এমনভাবে দেওয়া হয় যেন আচারের ঘ্রাণ চলে আসে রান্নায়। ভাত, পরোটা বা খিচুড়ির সঙ্গে খেতে খুবই সুস্বাদু আচারি মাংস। জেনে নিন রেসিপি।

আচারি মাংস
মাংস মাখার উপকরণ
গরুর মাংস- ২ কেজি (হাড় ও চর্বিসহ)
মোটা করে কাঁটা পেঁয়াজ- ২ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
কালো এলাচ- ১টি
দারুচিনি- ২ স্টিক
লবঙ্গ- ১০টি
কালো গোলমরিচ-  ১৫টি
এলাচ- ৫টি
তেজপাতা- ২টি
হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়া- ১ টেবিল চামচ
লবণ- দেড় টেবিল চামচ বা স্বাদ মতো
চিনি- ১ টেবিল চামচ
সরিষার তেল- আধা কাপ
অন্যান্য উপকরণ   
টক দই- ১ কাপ
লেবুর রস- কোয়ার্টার কাপ
সরিষার তেল- আধা কাপ
রসুনের কোয়া- ১৫-২০টি
কাঁচামরিচ- ১৫-২০টি
আস্ত পাঁচফোড়ন- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংস মাখার সব উপকরণ দিয়ে হাত দিয়ে মেখে নিন। আধা কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। মিডিয়াম আঁচে ১৫ মিনিট ঢেকে রাখুন। পানি ছেড়ে দিলে নেড়ে দিন। আবারও ঢেকে দিন হাঁড়ি। ২০ থেকে ২৫ মিনিট মিডিয়াম আঁচে রেখে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন। ঝোল ঘন হয়ে আসলে ঢাকনা খুলে নেড়েচেড়ে রান্না করুন। মাংস যেন বেশি শুকিয়ে না যায়। তেল ছেড়ে দিলে টক দই ও লেবুর রস দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান। ১৫ মিনিট রান্না করুন।
এরমধ্যে বাগাড়ের জন্য আরেকটি প্যানে সরিষার তেল, রসুনের কোয়া ও কাঁচামরিচ গরম করুন। মিনিট খানেক পর পাঁচফোড়ন দিয়ে সামান্য ভেজে নামিয়ে সরাসরি ঢেলে দিন মাংসের হাঁড়িতে। কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

তথ্য ও ছবি: সেলিনা রহমান  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান সাইফুল হকের
সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান সাইফুল হকের
যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ১৭ লাখ টাকা নিয়ে উধাও, যেভাবে ধরলো পিবিআই
মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ১৭ লাখ টাকা নিয়ে উধাও, যেভাবে ধরলো পিবিআই
বিয়ের পরদিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ শিক্ষক, কলাবাগানে পড়েছিল লাশ
বিয়ের পরদিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ শিক্ষক, কলাবাগানে পড়েছিল লাশ
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা