পাঁচ টাকায় স্যানিটারি ন্যাপকিন দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

লাইফস্টাইল ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৯
image

পিরিয়ড চলাকালীন সময় নিরাপদ ব্যবস্থা গ্রহণের মতো আর্থিক সঙ্গতি নেই দেশের সুবিধাবঞ্চিত নারীদের। ফলে বাধ্য হয়ে তারা অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করে ডেকে আনছে ক্যানসারের মতো রোগের ঝুঁকি। এই সমস্যা সমাধানে বিদ্যানন্দ ফাউন্ডেশন স্বল্পমূল্যে সুবিধাবঞ্চিতদের মাঝে স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

পাঁচ টাকায় স্যানিটারি ন্যাপকিন দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন
মাত্র পাঁচ টাকায় স্যানিটারি ন্যাপকিন নারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন সালমান খান ইয়াসিন। নিজেকে ভলান্টিয়ার বলেই পরিচয় দিলেন। তিনি বলেন, ‘আমাদের সমাজে এখনও অনেকে বিষয়টি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ফলে বাড়ে না সচেতনতা। অস্বাস্থ্যকর পদ্ধতি ব্যবহারের ফলে মারাত্মক সব রোগের ঝুঁকি থেকে যায়- এই বিষয়েও জানেন না সুবিধাবঞ্চিত নারীরা। প্রায় দুই বছর ধরে কম খরচে স্যানিটারি প্যাড উৎপাদন নিয়ে বিদ্যানন্দ চিন্তা করে আসছিল। অবশেষে সফল হয়েছি আমরা।’
সালমান জানালেন, চীন থেকে আনা ম্যাটেরিয়াল খরচটাই পড়ছে এখন শুধু। কাজ করছেন ভলান্টিয়াররাই। ফলে আলাদা শ্রমের খরচ নেই। বিদ্যানন্দ পরিচালিত এতিমখানার কিশোরীরা এর মধ্যেই শুরু করেছে এই প্যাড ব্যবহার। এরপর বস্তি ও সুবিধাবঞ্চিতদের বিভিন্ন স্কুলে দেওয়া হবে এই প্যাড। প্রথম ৩ লাখ স্যানিটারি প্যাড বিনামূল্যে বিতরণ করা হবে।  
বর্তমানে উৎপাদন খরচ আরও কমিয়ে আনার চেষ্টা করছেন কর্মীরা। সাহায্য ও সহায়তা পাওয়া গেলে সেটা খুব দ্রুতই করা যাবে বলে মনে করেন সালমান। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের