রেসিপি: টক-ঝাল-মিষ্টি আমড়ার আচার

লাইফস্টাইল ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭
image

মুখরোচক আমড়ার আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন পুরো বছর। জেনে নিন টক-মিষ্টি-ঝাল স্বাদের আমড়ার আচার কীভাবে বানাবেন।

রেসিপি: টক-ঝাল-মিষ্টি আমড়ার আচার
উপকরণ
আমড়া- ১ কেজি
মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া- ১ চা চামচ
লবণ- ১ টেবিল চামচ
সরিষা- দেড় টেবিল চামচ
মৌরি- দেড় চা চামচ
মেথি- ১/৪ চা চামচ
আজোয়ান- ১ চা চামচ
ভিনেগার- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ  
রসুন বাটা- ১ চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
সরিষার তেল- ১ কাপ
শুকনা মরিচ- ৫টি
আস্ত পাঁচফোড়ন- ১ চা চামচ
কালোজিরা- আধা চা চামচ
চিনি- আধা কাপ
সোডিয়াম বেনজয়েট- ১/৪ চা চামচ  
প্রস্তুত প্রণালি  
খোসা ছাড়িয়ে আমড়া ফালি করে কেটে নিন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিন আমড়া। ব্লেন্ডারে ভিনেগার, মৌরি, মেথি, আজোয়ান ও সরিষা একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা মসলার সঙ্গে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিন।  
চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিন। কালোজিরা, আস্ত পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিয়ে দিন তেলে। লো মিডিয়াম আঁচে কয়েক সেকেন্ড ভেজে নিন। ফুটে উঠলে আগে থেকে তৈরি করে রাখা মসলা দিয়ে নেড়েচেড়ে মসলামাখা আমড়া দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন ৫ মিনিট। চিনি দিয়ে দিন প্যানে। পানি বের হলে প্যান ঢেকে দিন ১৫ থেকে ২০ মিনিটের জন্য। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। সোডিয়াম বেনজয়েটের মধ্যে ১ চা চামচ পানি দিয়ে মিশিয়ে আচারে দিয়ে দিন। এতে দীর্ঘদিন ভালো থাকবে আচার। মাখো মাখো হলে নামিয়ে ঠাণ্ডা করে বয়ামে সংরক্ষণ করুন মজাদার আমড়ার আচার।

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক
মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক
আইনশৃঙ্খলা রক্ষায় ১০ হাজার পুলিশ নিয়োগের কথা বললেন প্রধানমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষায় ১০ হাজার পুলিশ নিয়োগের কথা বললেন প্রধানমন্ত্রী
২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল
২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল
মহাকাশ ভ্রমণ থেকে চিকিৎসা, নতুন সম্ভাবনার নাম কৃত্রিম নিদ্রাবস্থা
মহাকাশ ভ্রমণ থেকে চিকিৎসা, নতুন সম্ভাবনার নাম কৃত্রিম নিদ্রাবস্থা
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী