তৃতীয় দিনের পুরোটা ব্যাট করতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫, ২৩:২৪আপডেট : ২৬ জুন ২০২৫, ২৩:২৪

প্রথম দিন পিচ অনুকূলে থাকলেও বাংলাদেশের ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে পারেনি। ২৪৭ রানে অলআউট হয়েছে তারা। তবে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন ব্যাটিং পিচে ছড়ি ঘুরিয়েছে। ৮ উইকেট হাতে রেখে তাদের লিড ৪৩ রানের। বৃহস্পতিবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস এসে বললেন, ১৫০-২০০ রানের লিড তাদের দলকে শক্ত অবস্থানে রাখবে। কারণ শেষ দুই দিন স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তার প্রত্যাশা।

২ উইকেটে ২৯০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার সঙ্গে দিনেশ চান্ডিমালের ১৯৪ রানের জুটিতে বাংলাদেশকে চেপে ধরেছিল তারা। যদিও ৯৩ রানে আউট হতে হয়েছে চান্ডিমালকে। নাইটওয়াচম্যান প্রবাথ জয়াসুরিয়া ৫ রানে অপরাজিত, অন্য প্রান্তে ১৪৬ রানে খেলছেন নিসাঙ্কা।

তৃতীয় দিনের পরিকল্পনা নিয়ে কুশল বললেন, ‘আমরা খুব ভালো অবস্থানে আছি। আগামীকাল আমাদের পুরোটা দিন ব্যাট করতে হবে। আমরা চেষ্টা করবো ১৫০ থেকে ২০০ রানের লিড নেওয়ার। আমরা আশা করি ষেশ দুই দিন উইকেট স্পিনারদের হবে।’

তিনি আরও বললেন, ‘আমরা যত বেশি সম্ভব রান করার পরিকল্পনা করছি, চারশর বেশি। আশা করি সেটা পারবো কাল।’

শেষ দুই দিন স্পিন কার্যকরী ভূমিকা রাখবে মনে করেন কুশল, ‘ঘাস শুকিয়ে গেছে। আশা করি এটা আরও টার্ন করবে। চতুর্থ ইনিংসে ব্যাট করার দিকে আমরা তাকাচ্ছি না। আমরা এখনই যত বেশি রান তোলা যায়, সেটাই ভাবছি। তাদেরকে চাপে রাখতে চাই।’

নিসাঙ্কার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন কুশল। একই সঙ্গে প্রতিপক্ষকে ২৫০ এর নিচে গুটিয়ে দিতে পেসারদের স্বীকৃতি দিতে ভোলেননি তিনি।

কুশল বললেন, ‘সে (পাথুম) দেখার মতো ব্যাটিং করেছে। খুব ভালো। আগের সিরিজেও তার রান ছিল। গলে সে ডাবল সেঞ্চুরি করতে পারেনি, এটা দুর্ভাগ্যজনক। আশা করি এখানে পারবে। তিন ফরম্যাটেই সে আমাদের ফর্মে থাকা ব্যাটার। সে যে কঠোর পরিশ্রম করে, সেটা দৃশ্যমান।’

পেসারদের নিয়ে তার কথা, ‘আমরা যে পরিকল্পনা করেছিলাম, পেসাররা তার বাস্তবায়ন করেছে। তাদের লেন্থ ও লাইন ছিল গোছালো। যে পিচে ততটা গতি নেই, সেখানে এমন কিছু প্রয়োজন, শুধু নতুন বল নয়, পুরানো বলেও। শ্রীলঙ্কায় আমার দেখা আমাদের ফাস্ট বোলারদের সেরা বোলিং।’

শেষে তিনি বললেন, ‘আমরা জানতাম উইকেট মন্থর হবে এবং টার্ন করবে। আমাদের ফাস্ট বোলাররা ছিল অসাধারণ। তারা অনেক কৃতিত্বের দাবিদার। আমি বিশ্বাস করি এখন পর্যন্ত আমরা যা দেখছি, চতুর্থ দিনে কন্ডিশন একেবারে পাল্টে যাবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি