পঞ্চপদী টক ডাল

লাইফস্টাইল ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৩

ভীষণ গরম পড়েছে। এইসময় সবাই একটু আরামদায়ক খাবার খুঁজছেন। আরামদায়ক খাবার বলতে বাঙালিরা একটু পাতলা ঝোল আর কম মসলার খাবারকেই প্রাধান্য দেয়। ডালটা ভীষণ আরামদায়ক। ডালের মধ্যে একটু টক হলে মন্দ হয় না। জেনে নিন পঞ্চপদী টক ডালের রেসিপি... পঞ্চপদী টক ডাল

উপকরণ-

পাঁচরকমের ডাল

মুশুর, মাসকলাই, মুগ, ছোলা, অড়হড়- আধকাপ করে

কাঁচা তেঁতুল- ৪/৫টি

পাঁচফোড়ন- আধা চা চামচ

লবণ- স্বাদ মতো

চিনি- সামান্য

শুকনা মরিচ- ৪-৫টি

হলুদ গুঁড়া- ১ চা চামচ,

জিরা- আধা চা চামচ

সরিষার তেল- আধা চা চামচ

লেবু- অর্ধেকটি পঞ্চপদী টক ডাল
প্রস্তুত প্রণালি

সব ডাল ধুয়ে লবণ-হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। কড়াইয়ে সরষের তেল গরম করে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও জিরা ফোড়ন দিন। তেঁতুল ফোড়নের মধ্যে দিয়ে সামান্য ভেজে নিন। সেদ্ধ করে রাখা ডাল দিয়ে স্বাদ মতো লবণ ও  চিনি দিন। প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে ডাল ফুটতে দিন। লেবু কেটে ডালের উপরে ছড়িয়ে নামিয়ে নিন মজাদার পঞ্চপদী টক ডাল।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম