রুক্ষ চুলকে বিদায় জানান ৩ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ১৫:০০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৫:৩১
image

প্রাণহীন চুল ঝরে পড়ে খুব সহজেই। এছাড়া চুল ভেঙে যাওয়া, আগা ফেটে যাওয়ার সমস্যাও দেখা দেয় রুক্ষ ও শুষ্ক চুলে। ঝলমলে ও সুন্দর চুল পেতে ঘরোয়া প্যাকের বিকল্প নেই। জেনে নিন ৩ প্যাক সম্পর্কে। 

রুক্ষ চুলকে বিদায় জানান ৩ উপায়ে

  • ২৫০ মিলি নারকেল তেল গরম করে নিন। গরম থাকা অবস্থায়ই ৪ চা চামচ কারি পাতা গুঁড়া, ৪ চা চামচ মেথি গুঁড়া ও আধা কাপ আমলকীর গুঁড়া দিয়ে দিন তেলে। চামচ দিয়ে নেড়ে নামিয়ে রেখে দিন। ২৪ ঘণ্টা পর ছেঁকে তেল ম্যাসাজ করুন চুলের গোড়ায়। কয়েক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন পানি দিয়ে। শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন নেই।
  • ১ চা চামচ চায়ের লিকার, আধা চা চামচ মেহেদি গুঁড়া, ১ চা চামচ আমলকী গুঁড়া, আধা চা চামচ মেথি গুঁড়া ও একটি লবঙ্গ একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি সারারাত রেখে পরদিন নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। এটি চুল ঝলমলে করার পাশাপাশি দূর করবে ধূসর চুল।
  • ৫টি আলুর খোসা ছাড়িয়ে ২ কাপ পানিতে ফুটিয়ে নিন। ৫ মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করে ছেঁকে নিন। পানিতে কয়েক ফোঁটা চন্দনের তেল মিশিয়ে নিন। পানি চুলে ঢেলে দিন। আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন চুলের গোড়া। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

তথ্য: গ্লো পিঙ্ক 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি