ইনডোর প্ল্যান্টের যত্ন

মেহনাজ বিনতে ওয়াহিদ
১১ অক্টোবর ২০১৯, ১৭:৩০আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৭:৩৬
image

গাছের শখ থাকলে এখন ছোট্ট ফ্ল্যাটের কোণা, জানালার তাক বা বারান্দাই ভরসা এখন। কাজেই দিনে দিনে বাড়ছে ইনডোর প্ল্যান্টের চাহিদা।

ইনডোর প্ল্যান্টের যত্ন
ইনডোর প্ল্যান্ট ঘরে বেড়ে ওঠে, তাই বাগানে বেড়ে ওঠা গাছের পরিচর্যা আর ইনডোর প্ল্যান্টের যত্ন একইভাবে নিলে চলবে না। প্রথমেই প্রয়োজন গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া। তবে বাড়তি পানি দেবেন না। এতে উল্টো গাছের ক্ষতি হবে। গাছের গোড়ায় পানি জমে থাকলে শেকড় পচে যায়।  একটি সহজ উপায়ে দেখে নিতে পারেন গাছে পানি দেওয়ার প্রয়োজন আছে কিনা। লম্বা একটি কাঠি টবের মাটিতে ঢুকিয়ে তুলে আনুন। কাঠির গায়ে যদি ভেজা মাটি লেগে থাকে, তাহলে বুঝবেন গাছে পানি দেওয়ার প্রয়োজন নেই।
যে ঘরে আলো-বাতাস চলাচল করে, সেখানেই গাছ রাখুন। অন্ধকার ঘর বা যেখানে খুব বেশি রোদ আসে না, সেখানে গাছ রাখবেন না। গাছের চারা রোদে রাখলে গাছ ঠিকঠাক বাড়বে, ফাঙ্গাসও হবে না। যে ঘরে এসি চলে বা ঘরের তাপমাত্রা ঘন ঘন পরিবর্তন হয়, সেখানে গাছ না রাখাই ভালো। পাতা তাড়াতাড়ি ঝরে যায় এতে।

ইনডোর প্ল্যান্টের যত্ন
খেয়াল রাখবেন, টবে যেন ঝরা ফুল, শুকনো পাতা না জমে থাকে। গাছের পাতায় ঘরের ধুলো-ময়লা জমলে শুকনো সুতির কাপড় বা স্পঞ্জ দিয়ে হালকা হাতে পাতা মুছে নিন। গাছের পাতা ছোট হলে,স্প্রে বোতলে পানি ভরে স্প্রে করে পাতা পরিষ্কার করুন। গাছে কুঁড়ি ধরলে, টব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন না। এতে কুঁড়ি ঝরে যায়।
একসঙ্গে অনেক গাছ পরিষ্কার করতে চাইলে, শাওয়ারের তলায় গাছগুলো রাখুন। তবে, পরিষ্কার করার আগে গাছের গোড়ার অংশ ও তার চারদিক প্লাস্টিক দিয়ে মুড়ে দেবেন। নাহলে, গাছের মাটি ধুয়ে নষ্ট হয়ে যেতে পারে।
পানিতে বাড়ে যেসব গাছ, সেগুলোর জন্য খানিকটা বাড়তি যত্ন প্রয়োজন। পানি ঘন ঘন পরিবর্তন করতে হবে যেন মশা না জন্মে। পানিতে সামান্য সার দিতে পারেন। এতে পাতার আকার বড় হবে।

তথ্য: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী