উত্তরায় নতুন পিৎজা রেস্তোরাঁ

লাইফস্টাইল ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৬:১৪ আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৬:১৭

উত্তরায় নতুন পিৎজা রেস্তোরাঁ আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে  ঢাকায় দ্বিতীয় রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলো ডোমিনোজ পিৎজা।  এ বছরের মার্চে বাংলাদেশে প্রথম রেস্টুরেন্ট চালু করে ডোমিনোজ। যাত্রা শুরুর প্রথম সপ্তাহেই অর্ডারের ওপর ভিত্তি করে বিশ্বের ৮৫টি দেশে ডোমিনোজ নেটওয়ার্কের মধ্যে বিশেষ রেকর্ড গড়ে বাংলাদেশ ডোমিনোজ।

ভারতের অন্যতম বৃহৎ ফুড সার্ভিস প্রতিষ্ঠান জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) ও গোল্ডেন হারভেস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট কিউএসআর- এর যৌথ উদ্যোগে এ বছরের শুরুর দিকে বাংলাদেশের বাজারে প্রবেশ করে ডোমিনোজ। ডোমিনোজের নতুন রেস্টুরেন্টটি রাজধানীর উত্তরার গরীনেনেওয়াজ অ্যাভিনিউয়ে অবস্থিত। বিশ্বখ্যাত পিৎজা থিয়েটার ডিজাইন, রিফ্রেশিং ইন্টেরিয়র ও স্টাইলিশ সিটিং ফিচারের পাশাপাশি রেস্টুরেন্টটির সামনের দিকের সিটে বসে সরাসরি পিৎজা বানানো দেখার সুযোগ থাকছে পিৎজাপ্রেমীদের।
বাংলাদেশে ডোমিনোজ পিৎজার সফলতা নিয়ে জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেডের সিইও ও হোল-টাইম ডিরেক্টর প্রতীক পোতা বলেন, ‘ঢাকাতে আমরা ক্রেতাদের ভালোবাসায় অভিভূত। এখানকার ক্রেতারা আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি খাবারে নতুনত্ব ও বৈচিত্র্য খুঁজছেন আর এ কারণেই এবং তাদের অভাবনীয় ভালোবাসায় আমরা বাংলাদেশে কার্যক্রম বিস্তৃতির সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিশ্বাস, দ্বিতীয় এ রেস্টুরেন্টের মাধ্যমে আমরা  খাবার আর তুলনাহীন গ্রাহক সেবা নিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। যা বাংলাদেশের বাজারে আমাদের গ্রাহক সংখ্যা বাড়াতে সহায়তা করবে।’
গোল্ডেন হারভেস্ট গ্রুপের চেয়ারম্যান রাজীব সামদানি বলেন, ‘ডোমিনোজের শুরু থেকেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। ক্রেতাদের এ প্রতিক্রিয়া আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে। ভবিষ্যতে বাংলাদেশে ডোমিনোজ নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা এ খাতে আরও বিনিয়োগও করবো।’

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের বুকে ব্যথা, যেতে চান হাসপাতালে
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের বুকে ব্যথা, যেতে চান হাসপাতালে
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী