গাড়িতে চড়লে বমি ভাব?

লাইফস্টাইল ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ২০:২৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০২:৩৭

গাড়িতে চেপে বসে কোথাও রওনা হলেই বমি বমি শুরু হয়? মাথা ঘোরায়? বমি করেই ফেলেন? সারাক্ষণ খারাপ লাগতে থাকে? গাড়ি, বাস, সিএনজিতে ওঠার আগে একগাদা বমি নিরোধক ট্যাবলেট খেয়ে বাকি সময়টা ঘুমিয়ে কাটান? এই বমি ভাব এড়াতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন টোটকা। যা আপনার মোশন সিকনেস বা বমি ভাব একদম বন্ধ করে দেবে। গাড়িতে চড়লে বমি ভাব?

লবঙ্গ

এক চামচ লবঙ্গের গুঁড়ো দিয়ে এক কাপ পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চায়ের মতো চুমুক দিয়ে খেয়ে নিন পানীয়টি। স্বাদ তেতো বা ঝাঁঝালো লাগলে মধু মিশিয়ে খেতে পারেন। আর হঠাৎ বমি ভাব আসলে দুয়েকটা লবঙ্গ চিবিয়ে খান, ভীষণ ঝাঁঝালো হলেও এতে বমি ভাব বন্ধ হবে দ্রুত।

আদা

আদা দ্রুত বমি ভাব বন্ধ করে। চুইং জিঞ্জার খেতে পারেন, আদা চা, কিংবা কাঁচা আদা লবণ দিয়ে চিবিয়ে খেলে বমি ভাব কেটে যায়।

জিরা

জিরা গুঁড়া পানিতে গুলিয়ে খেতে পারেন। কিংবা ভাজা জিরা চাবাতে পারেন। বমি ভাব বন্ধ হবে।

লেবু

বমি ভাব বন্ধে লেবুর চেয়ে বড় কিছু নেই। নাকের কাছে লেবুর খোসা ধরলেও বমিভাব বন্ধ হয়ে যায়। লেবুর রস ও থেতো করা লবঙ্গ মিশিয়ে আধ গ্লাস শরবত করে খেয়ে নিন। বমি আসবে না গাড়িতে ওঠার পর।

সবচেয়ে বড় কথা মোশনের সঙ্গে অভ্যস্ত হলেই মোশন সিকনেস কেটে যাবে। তবে সঙ্গে লেবু, আদা, লবঙ্গ, জিরা রাখতে ভুলবেন না। আর বমি নিরোধক অষুধকে বিদায় বলুন।

সূত্র:  জি নিউজ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক