ভ্রু বেশি চিকন কিংবা অতিরিক্ত মোটা দেখাচ্ছে? বেশকিছু ভুলের কারণেই এমন হতে পারে। জেনে নিন সেগুলো।
দুই ভ্রু একই রকম!
দুই ভ্রু একই রকম করতে গিয়ে অতিরিক্ত প্লাক করার ফলে ভ্রু চিকন হয়ে যায়। তাই প্লাকের সময় একটু এদিক সেদিক হলে সেটা ঠিক করতে না যাওয়াই ভালো।
আন্ডার ভ্রু মেকআপ
ভ্রু’র নিচে এমন কোন রঙের আইশ্যাডো দেবেন না যাতে ভ্রু মোটা দেখায়। যেমন চুলের রঙের আইশ্যাডো। এমন কোন রঙ ব্যবহার করুন যেটা ভ্রু’র সঙ্গে মিশে যাবে না, আবার খুব বেশি উজ্জ্বলও দেখাবে না।
ঘন ঘন প্লাক করা
ভ্রু ওঠার সময় দিয়ে তারপর প্লাক করুন। ঘন ঘন প্লাক করলে ভ্রু অতিরিক্ত চিকন হয়ে যায়।
ভুল ব্রাশ ব্যবহার
মেকআপের সময় ভুল ব্রাশ ব্যবহারের ফলেও ক্ষুণ্ণ হতে পারে ভ্রু স্বাভাবিক সৌন্দর্য। ভ্রুর আকার অনুযায়ী ব্রাশ বাছাই করুন। ব্রাশ বেশি মোটা হলে মেকআপ ঠিকমতো বসে না।
তথ্য: বোল্ডস্কাই
ছবি: ফয়সাল মাসুম ফটোগ্রাফি
/এনএ/ আরএফ








