১০ সেকেন্ডে প্রেসার কুকারে ভাপা পিঠা!

লাইফস্টাইল ডেস্ক
২৯ নভেম্বর ২০১৯, ১৬:৪৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৬:৪৮
image

ঝামেলাহীন উপায়ে ঝটপট ভাপা পিঠা বানাতে চাইলে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। নরম তুলতুলে ভাপা পিঠা বানাতে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড। জেনে নিন কীভাবে প্রেসার কুকারের সাহায্যে বানাবেন ভাপা পিঠা।

১০ সেকেন্ডে প্রেসার কুকারে ভাপা পিঠা!
উপকরণ
চালের গুঁড়া- ২ কাপ
লবণ- আধা চা চামচ
কোরানো নারকেল- প্রয়োজন মতো
খেজুরের গুড়- প্রয়োজন মতো    
প্রস্তুত প্রণালি
চালের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। পৌনে এক কাপ কুসুম গরম পানি মেশান। অল্প অল্প করে মেশাবেন পানি। মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিন ৫ থেকে ৬ ঘণ্টার জন্য। স্টিলের চালনি দিয়ে চেলে নিন মিশ্রণটি।
চুলায় প্রেসার কুকার বসিয়ে সিটির ঢাকনা খুলে ফেলুন। এখানেই ভাপানো হবে পিঠা। হাতলওয়ালা ছোট কাস্টার্ডের বাটি নিন। প্রথমে চালের গুঁড়া দিয়ে গুড়, নারকেল দিয়ে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। তেল ঢালার ফানেল বসান প্রেসার কুকারের উপরের লম্বা অংশে। পাতলা নরম কাপড় পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। পিঠার বাটি কাপড় দিয়ে ঢেকে উল্টো করে ফানেলে বসান। বাটি উঠিয়ে কাপড়ের অংশ দিয়ে মুড়ে দিন পিঠা। চুলার জ্বাল থাকবে মাঝারি। ১০ সেকেন্ড পর কাপড় খুলে চামচ দিয়ে পিঠা উঠিয়ে নিন। গরম গরম খান তুলতুলে ভাপা পিঠা।

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম