চটজলদি পোড়া বেগুন ভর্তা (ভিডিও)

লাইফস্টাইল ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২২:৫৪

জাঁকিয়ে শীত পড়ার সঙ্গে সঙ্গে বাজারে শীতের সবজি পাল্লা দিয়ে বাড়ছে। শীম, আলু, মূলা, ফুলকপি, বাঁধাকপি আর নানা জাতের শাক তো পাওয়াই যাচ্ছে। এর সঙ্গে সপ্তাহখানেক ধরে যোগ হয়েছে তাল বেগুন। শীতে এই বেগুনের জন্য অনেকেই মুখিয়ে থাকেন। তাল বেগুন আগুনে পুড়িয়ে ভর্তার স্বাদই আলাদা। দেখে নিন চটজলদি তাল বেগুন বানানোর প্রক্রিয়া... চটজলদি পোড়া বেগুন ভর্তা (ভিডিও)

উপকরণ:

বেগুন- ১টি

কাঁচামরিচ-৩/৪টি

ধনিয়া পাতা- ১ মুঠো

চিলি ফ্লেক্স বা ভাঙা শুকনো মরিচের গুঁড়া- আধ চা চামচ

লবণ- স্বাদ মতো

তেল- ১ চামচ

প্রণালি:

প্রথমে বেগুনটিকে কেচে নিয়ে তেল মাখিয়ে গ্যাসের চুলায় পুড়িয়ে নেবেন। একবার দুবার উলটে দেবেন।

পোড়া প্রায় হয়ে এলে ভেতরে সেদ্ধ হওয়া নিশ্চিত করতে সীসার ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১০-১৫ মিনিট মাঝারি আঁচে পোড়াতে হবে বেগুন। পোড়া বেগুন একটি পাত্রে ঠাণ্ডা হওয়ার জন্য রাখুন

এর মাঝে ৩-৪টি কাঁচামরিচ, একটি ছোট পেঁয়াজ কুচি, এক মুঠো ধনিয়া পাতা, আধ চামচ চিলি ফ্লেকস ও স্বাদমতো লবণ একসঙ্গে রেডি করে রাখুন।

এবার হামানদিস্তায় এই সব উপকরণ একসঙ্গে পিষে নিন এবার ঠাণ্ডা হওয়া বেগুন খোসা ছাড়িয়ে পিষে নেওয়ার মসলার সঙ্গে যোগ করুন। ১ চামচ পরিমাণ সরিষার তেল ঢালুন।

এবার হাত দিয়ে ভালো করে চটকে তৈরি করে ফেলুন মুখরোচক পোড়া বেগুন ভর্তা। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করুন

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, হাতেনাতে ধরলো পুলিশ
বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, হাতেনাতে ধরলো পুলিশ
রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমাণ ট্রাক সংগীতের আয়োজন
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন কর্মসূচিরাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমাণ ট্রাক সংগীতের আয়োজন
যানজটে আটকে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
যানজটে আটকে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে