রেসিপি: ৩ উপকরণে ক্যারামেল পুডিং

লাইফস্টাইল ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ১৫:২০ আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:১৩
image

বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে ঝটপট ক্যারামেল পুডিং বানিয়ে ফেলতে পারেন। শিশুরাও খেতে পছন্দ করবে সুস্বাদু এই পুডিং। জেনে নিন ৩ উপকরণে কীভাবে পুডিং বানাবেন।  

রেসিপি: ৩ উপকরণে ক্যারামেল পুডিং

ক্যারামেল তৈরির উপকরণ
চিনি- ১/৪ কাপ
পানি- ১ টেবিল চামচ
অন্যান্য উপকরণ
ডিম- ৪টি
চিনি- ১/৩ কাপ
তরল দুধ- ১ কাপ

রেসিপি: ৩ উপকরণে ক্যারামেল পুডিং

প্রস্তুত প্রণালি
চুলায় মিডিয়াম আঁচে ক্যারামেল তৈরির জন্য চিনি ও পানি দিন। পানের হাতল ঘুরিয়ে পানি ছড়িয়ে দিন পুরো প্যানে। চিনি গলে বাদামি রঙ ধারণ করা পর্যন্ত রাখুন চুলায়। চামচ দিয়ে নাড়ার প্রয়োজন নেই। গোল্ডেন ব্রাউন হয়ে গলে নামিয়ে যে বাটিতে পুডিং বসাবেন সে বাটিতে দিয়ে দিন। এবার ডিম, চিনি ও তরল দুধ একসঙ্গে ফেটিয়ে নিন। ভালো হয় ব্লেন্ডারে ব্লেন্ড করলে। মিশ্রণটি একদম মসৃণ হলে ক্যারামেল দেওয়া বাটিতে ঢেলে দিন। একটি বড় প্যানে পানি গরম করে মাঝে একটি স্ট্যান্ড বসান। পুডিংয়ের বাটি ঢেকে স্ট্যান্ডে বসিয়ে দিন। প্যান ঢেকে দিন। প্যানের ঢাকনায় থাকা ছিদ্র বন্ধ করে দিন। ২০ মিনিট পর ঢাকনা তুলে চেক করে দেখুন টুথপিক ঢুকিয়ে। যদি টুথপিক পরিষ্কার অবস্থায় বেরিয়ে আসে, তাহলে বুঝবেন যে পুডিং হয়ে গেছে। ঠাণ্ডা হওয়ার পর প্লেটে ঢেলে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
ডেজার্টের বাহারি নাম দেখে ভয় পাবেন না
ঈদে গরুর মাংস রান্না করে ফেলতে পারেন এভাবে
বানিয়ে ফেলুন কলার পুডিং
সর্বশেষ খবর
সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী
সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী
এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই
এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না