ঈদে গরুর মাংস রান্না করে ফেলতে পারেন এভাবে

জীবনযাপন ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ২২:৩২ আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২২:৩২

ঈদ মেন্যুতে সাদা পোলাওয়ের সাথে গরুর মাংসের আয়োজন থাকেই। পোলাওয়ের পাশাপাশি বিরিয়ানি, খিচুড়ির সঙ্গেও মজাদার গরু ভুনা পরিবেশন করতে পারেন। সহজ উপকরণে দারুণ মজাদার রান্না করতে চাইলে রেসিপি জেনে নিন। 

হাঁড়িতে পর্যাপ্ত তেল গরম করে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। নেড়েচেড়ে দিন অল্প আস্ত জিরা ও আস্ত গরম মসলা দিয়ে দিন। এলাচ কিছুটা থেঁতো করে দেবেন। ৩ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিন। মসলা থেকে তেল উঠে আসলে এক কেজি গরুর মাংস দিয়ে দিন। ১ চা চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে নিন মাংস। মাঝারি আঁচে নেড়ে ভেজে নিন মাংস। পানি যেন না ওঠে সেদিকে লক্ষ রাখবেন। ১০ থেকে ১২ মিনিট অনবরত নেড়ে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিন। এই পানিতেই মাংস সেদ্ধ হবে। পানি টেনে ভুনা হয়ে আসলে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে কয়েক মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন। 

/এনএ/
সম্পর্কিত
ডেজার্টের বাহারি নাম দেখে ভয় পাবেন না
বানিয়ে ফেলুন কলার পুডিং
মজাদার গাজরের পুডিং বানাবেন যেভাবে
সর্বশেষ খবর
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
‘শিক্ষকের পেশাগত জায়গা আমার পিএইচডি সুপারভাইজার শিখিয়েছেন’
‘শিক্ষকের পেশাগত জায়গা আমার পিএইচডি সুপারভাইজার শিখিয়েছেন’
‘যাদের হাত ধরে মানুষ হওয়ার শিক্ষা’
‘যাদের হাত ধরে মানুষ হওয়ার শিক্ষা’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার