উপকারী ফলের খোসা

লাইফস্টাইল ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ১৩:০০আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৩:০০
image

বিভিন্ন ফলের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন গৃহস্থালি প্রয়োজনে। এছাড়া খাবারের স্বাদ বাড়াতেও স্বাস্থ্যকর এসব খোসার জুড়ি মেলা ভার।

উপকারী ফলের খোসা
লেবুর খোসা
স্টেইনলেস স্টিল ঝকঝকে করতে লেবুর খোসা ঘষে নিন। এছাড়া কেটলি পরিষ্কার করতে চাইলে কয়েক টুকরা লেবুর খোসা পানি দিয়ে ফুটিয়ে নিন কেটলিতে। ফ্রিজের দুর্গন্ধ দূর করতেও লেবুর খোসা ব্যবহার করা যায়। এজন্য একটি বাটিতে লেবুর খোসা কুচি রেখে দিন ফ্রিজে।
আপেলের খোসা
আপেলের খোসা দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু জেলি। সকালের নাস্তায় রুটির সঙ্গে খান স্বাস্থ্যকর এই জেলি।
কলার খোসা
চামড়ার জুতা বা ব্যাগ পরিষ্কার করতে ব্যবহার করুন কলার খোসা। এছাড়া এটি দাঁত ঝকঝকে করতেও কার্যকর। ত্বকের যত্নে ব্যবহার করা যায় এটি।
কমলার খোসা
কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করতে পারেন ফেসপ্যাকে। এছাড়া কুচি করে দেওয়া যায় তরকারি অথবা সালাদে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম