মাখনের যত অজানা ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৫, ২০:৩৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২০:৩৬

butter

সকালে নাস্তায় যে মাখন খাওয়া হয় সেই মাখনই কিন্তু আপনাকে উদ্ধার করতে পারে অনেক বিব্রতকর পরিস্থিতি থেকে! জেনে নিন মাখনের বিভিন্ন গৃহস্থালি ব্যবহার সম্পর্কে-  

আঠা দূর করতে
কাজ করতে গিয়ে হঠাৎ হাতে আঠা লেগে গেলে বিরক্তির সীমা থাকে না। শক্তিশালী আঠা হলে পানি অথবা সাবান  দিয়ে পরিষ্কার করলেও যেতে চায় না সহজে। এক্ষেত্রে আপনার ভরসা হতে পারে মাখন। আঠা যেখানে লেগেছে সেখানে মাখন ঘষে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। চলে যাবে আঠা। 

দুর্গন্ধ দূর করতে
মাছ কাটার পর হাতে আঁশটে গন্ধ লেগে থাকে। ছুরি কিংবা বটি থেকেও এ গন্ধ পাওয়া যায়। হাত ও ছুরিতে এক টুকরা মাখন লাগিয়ে কুসুম গরম পানি এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দুর্গন্ধ চলে যাবে। 

চেইনের জট ছাড়াতে 
অনেক সময় সোনার চেইনে জট লেগে যায়। একটু মাখন ঘষে সুঁই দিয়ে জট ছাড়ান। সাবান পানি দিয়ে ধুয়ে নিন চেইন। 

ছুরি মসৃণ করতে
কেক কিংবা রুটি কাটতে গিয়ে হঠাৎ আটকে যাচ্ছে দীর্ঘদিনের অব্যবহৃত ছুরিটি? এক টুকরা মাখন ঘষে নিন। মসৃণ হবে ছুরি।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের