ভালোবাসার কেক

লাইফস্টাইল ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮

ভালোবাসা দিবসে ভালোবাসার বহিঃপ্রকাশে কেক একটি অতি জরুরি খাবার বলেই মনে করেন রেস্তোরাঁ মালিকরা। তাই প্রতিটি খাবারের অফারের সঙ্গে প্রেমিক যুগলের জন্য থাকছে একটুকরো কেক। এইসব কেকের মধ্যে রেড ভেলভেট কেকের কদর সবচেয়ে বেশি। তাহলে সেটি আজ বাড়িতেই বানিয়ে ফেলুন। জেনে নিন রেসিপি... ভালোবাসার কেক

উপকরণ:

ডালডা/ ভেজিটেবল শর্টেনিং- ১/২ কাপ

চিনি- দেড় কাপ

ডিম- ৩টি

কোকো পাউডার- ২ টেবল চামচ

লাল ফুড কালার: ২ টেবল চামচ

লবণ- ১ চা চামচ

ভ্যানিলা এক্সট্রাক্ট- ১ চা চামচ

বাটারমিল্ক- ১ কাপ

ময়দা- আড়াই কাপ

বেকিং সোডা- দে়ড় চা চামচ

পদ্ধতি:

শর্টেনিং বা ডালডা  দেড় কাপ চিনি একসঙ্গে ফেটান যতক্ষণ না ফুলে উঠছে। ডিম ফেটিয়ে দিয়ে দিন এর মধ্যে। কোকো,  রেড ফুড কালার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর সঙ্গে লবণ, ১ চা চামচ ভ্যানিলা, বাটারমিল্ক মিশিয়ে নিন। এ বার এর ব্যাটারের সঙ্গে ধীরে ধীরে ময়দা মেশান। শেষে সোডা মিশিয়ে নিন। এরপর আর ফেটাবেন না।

গ্রিজ করা প্যানে এই মিশ্রণ ঢেলে দিন। ৩০ মিনিট বেক করুন। যতক্ষণ না ভিতর থেকে ভাল মতো বেক হচ্ছে পুরোটা। ইচ্ছা হলে বেকিংয়ের সময় কিছু টাটকা ফল দিতে পারেন। অথবা ক্যারামেলাইজড ফলও দিতে পারেন।

মনমতো ফ্রস্টিং বা ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম