প্রতিদিন ২০ মিনিট ব্যায়ামে আসবে প্রশান্তির ঘুম

লাইফস্টাইল ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৩
image

রাতে ঘুম হচ্ছে না, ভাবছেন ওষুধ খাবেন? ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু মারাত্মক। দীর্ঘদিন ঘুমের ওষুধ খেলে মস্তিষ্ক ও হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। ঘুম নিয়ে দুশ্চিন্তায় না ভুগে আজ থেকে শুরু করুন নিয়ম মাফিক শরীরচর্চা। আপনার আর ঘুমকে খুঁজে আনতে হবে না, ঘুমই খুঁজে নেবে আপনাকে! পাশাপাশি আরও সুফল রয়েছে শরীরচর্চার। জেনে নিন সেগুলো কী কী।

প্রতিদিন ২০ মিনিট ব্যায়ামে আসবে প্রশান্তির ঘুম

  • এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ২০ মিনিটের জন্যে শরীরচর্চা করেন, তারা বাকিদের তুলনায় ৫০ শতাংশ কম মানসিক চাপে ভোগেন। শরীরে স্ট্রেস হরমোন করটিসোলের পরিমাণ কমিয়ে দেয় ব্যায়াম। এর সঙ্গে মাসল টেনসনও অনেক কমে যায়। হট বাথ যেরকম শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে, ঠিক তেমনই এক্সারসাইজ শরীরের ওপর একটা আরামদায়ক ইফেক্ট তৈরি করে। যোগাসন, ডিপ ব্রিদিং ও মেডিটেশন করলেও ভালো ফল পাবেন।
  • শরীরচর্চা করলে ‘ন্যাচারাল ফিল গুড’ হরমোন নিঃসৃত হয়। এতে মন ফুরফুরে থাকে। বিশেষজ্ঞরা মনে করেন নিয়মিত এক্সারসাইজ করলে ডোপামাইন ও সেরোটোনিন হরমোনও নিঃসৃত হয়। এতে নেতিবাচক চিন্তাভাবনা কম আসে মনে।
  • আত্নবিশ্বাস বাড়াতে শরীরচর্চার বিকল্প নেই। ফিট ও সুস্থ থাকার আনন্দই এই আত্নবিশ্বাসের মূল যোগান দেবে।
  • ক্ষুধা বাড়ে শরীরচর্চা করলে। ফলে খাবারের অনিয়ম দূর হয়।
  • এক্সারসাইজ আপনাকে সারাদিন কর্মক্ষম থাকার মতো এনার্জি দেবে। শরীরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় ব্যায়াম করলে। সকালে ঘুম থেকে উঠেই ২০ মিনিট ব্যায়াম করুন। পুরো দিনের জন্যে এনার্জি স্টোর হয়ে যাবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের