অলসবান্ধব রেসিপি!

নওরিন আক্তার
০২ এপ্রিল ২০২০, ১৫:৩৮আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৫:৩৮
image

ঘরে থেকেও অফিসের কাজ করতে হচ্ছে বেশিরভাগ কর্মজীবীদের। এরমধ্যে কাজের সহকারীকেও ছুটি দিয়ে দিয়েছেন অনেকেই। ফলে রান্নার কাজটাও নিজেকেই সামলাতে হচ্ছে। কাজের ফাঁকে নিজের মতো ঝটপট আয়োজনে রান্না করে ফেলতে পারেন রামেন।  

অলসবান্ধব রেসিপি!
উপকরণ
ম্যাগি নুডলস- ১টি
ডিম- ১টি
টমেটো- অর্ধেকটি
মাশরুম- কয়েকটি
তেল- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ- ১টি (কুচি)
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
সয়া সস- আধা চা চামচ
চিলি ফ্লেকস- আধা চা চামচ
চিলি সস- আধা চা চামচ
টমেটো সস- আধা চা চামচ
গোলমরিচের গুঁড়া- সামান্য      
প্রস্তুত প্রণালি
টমেটো আর মাশরুম কুচি করে নিন। প্যানে তেল গরম করে মাশরুম ও টমেটো কুচি ভেজে নিন। চাইলে পছন্দ মতো আরও সবজি যোগ করতে পারেন। ম্যাগি নুডলসের ভেতর থাকা মসলা দিয়ে দিন। কাঁচা মরিচ কুচি, লবণ, সয়া সস, চিলি ফ্লেকস, টমেটো সস ও চিলি সস দিয়ে দিন। নেড়েচেড়ে ২ কাপ পানি দিয়ে চুলার জ্বাল বাড়িয়ে দিন। বলক আসলে নুডলস কেক ছেড়ে দিন। কিছুক্ষণ পর উল্টে দিন কেক। চামচ দিয়ে ছাড়িয়ে দেবেন নুডলস। সেদ্ধ হয়ে গেলে গোলমরিচের গুঁড়া ও ধনেপাতা কুচি ছিটিয়ে নেড়ে নামিয়ে নিন। সেদ্ধ ডিম দিয়ে পরিবেশন করুন। চাইলে নুডলস দেওয়ার সময় ডিম ভেঙে পানিতে ছেড়ে দিতে পারেন। একই পানিতেই ডিম সেদ্ধ হয়ে যাবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী