কিছুটা সময় রূপচর্চায়

লাইফস্টাইল ডেস্ক
০৬ এপ্রিল ২০২০, ১৮:২৩আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৮:২৩
image

কাজের ব্যস্ততায় চুল ও ত্বকের যত্ন সেভাবে নেওয়া হয় না। ঘরে থাকার এই সময়ে বাড়তি কিছুটা সময় কিন্তু ব্যয় করতেই পারেন রূপচর্চায়। সহজ কিছু ফেস প্যাক ও হেয়ার প্যাক সম্পর্কে জেনে নিন।

কিছুটা সময় রূপচর্চায়
হলুদ
মধু, হলুদ ও দুধ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও কোমল।
লেবুর রস
লেবুর রসে পানি মিশিয়ে নিন। এই মিশ্রণে তুলো ভিজিয়ে ত্বকে লাগান চেপে চেপে। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে।
মেথি
মেথি পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন ব্লেন্ড করে ডিম ও নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে।
চালের পানি
চুলের ভেঙে যাওয়া রোধ করতে শ্যাম্পু শেষে চাল ধোয়া পানি দিয়ে ধুয়ে নিন।
ডিম
একটি ডিম ফেটিয়ে দুই চা চামচ নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
তেল
কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে সামান্য গরম করে নিন। চুলে ঘষে ঘষে লাগান। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুব কিছুক্ষণ। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে চুলে ফিরবে প্রাণ।
অ্যালোভেরা
ত্বকে অ্যালোভেরার জেল লাগান সরাসরি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ত্বক মোলায়েম ও উজ্জ্বল হবে।

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম