কমলার খোসার যত ব্যবহার

মেহনাজ বিনতে ওয়াহিদ
২৮ এপ্রিল ২০২০, ১৬:১০আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:১০
image

কমলার খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি শুকিয়ে গুঁড়া করে যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও এর রয়েছে অনেক ব্যবহার।

কমলার খোসার যত ব্যবহার

  • কমলার খোসার সঙ্গে লবণ মিশিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
  • একটি বোতলের অংশ অর্ধেক কমলার খোসা দিয়ে ভরে নিন। ভিনেগার দিয়ে বোতল পূর্ণ করে অপেক্ষা করুন ১০ দিন। এরপর কমলার খোসা উঠিয়ে দ্রবণটি ব্যবহার করুন কাঠের আসবাব পরিষ্কারক হিসেবে।
  • স্টেইনলেস স্টিল ঝকঝকে করতে কমলার খোসার ভেতরের অংশ দিয়ে ঘষে নিন।
  • কমলার খোসা শুকিয়ে কাপড় রাখার আলমারি বা ড্রয়ারে রেখে দিন। পোকামাকড়ের উপদ্রব থেকে যেমন রেহাই মিলবে, তেমনি চমৎকার সুগন্ধও বজায় থাকবে।
  • চিনির বয়ামে কয়েক টুকরো কমলার খোসা ফেলে দিন। শক্ত হবে না চিনি।
  • কমলার খোসা গুঁড়া করে ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসেবে। চুলের যত্নেও এটি অতুলনীয়।
  • কমলার খোসা কুচি করে  রান্নায় দিতে পারেন। চমৎকার ফ্লেভার আসবে। পানীয় কিংবা সালাদেও দেওয়া যায় এটি।
  • সিংকের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো কমলার খোসা ফেলে আধা কাপ ভিনেগার ঢেলে দিন। ঘণ্টাখানেক পর উঠিয়ে ফেলুন খোসা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম