পুষ্টিগুণে ভরপুর করলা

লাইফস্টাইল ডেস্ক
২৮ এপ্রিল ২০২০, ১৯:৩৭আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৯:৩৯
image

স্বাদে তিতকুটে হলেও পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হচ্ছে করলা। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ফলেট, পটাসিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়ামসহ আরও বেশকিছু উপকারী উপাদান। ভাইরাস আতঙ্কের এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত করলা খাওয়া ভীষণ জরুরি।

B

  • রক্তের অতিরিক্ত চিনির মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে করলা।
  • উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় করলা। নিয়মিত করলা খেলে রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টরলের মাত্রা কমে।
  • নিয়মিত করলা খেলে ক্যানসারের ঝুঁকি কমে।
  • করলায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যালার্জি এবং সংক্রমণের প্রকোপ কমাতেও সাহায্য করে এটি।
  • করলায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রক্তে মিশে থাকা দূষিত উপাদান বের করতে সাহায্য করে। এতে অসময়ে ত্বক বুড়িয়ে যাওয়ার আশঙ্কা কমে। পাশাপাশি করলায় থাকা ভিটামিন এ, সি এবং জিঙ্ক বলিরেখা কমিয়ে ত্বক টানটান রাখে।
  • মেদ কমাতে প্রতিদিন পান করতে পারেন করলার রস। এতে থাকা ডায়াটারি ফাইবার অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগতে দেয় না। ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে। এছাড়া বেশকিছু গবেষণায় দেখা গেছে, করলায় থাকা নানাবিধ খনিজ এবং অন্যান্য উপকারী উপাদান শরীরে জমে থাকা চর্বিকে ঝরিয়ে দিতে বিশেষ ভূমিকা রাখে।
  • লিভার ভালো রাখে করলা। বদহজম এবং অ্যাসিডিটির প্রকোপ কমায় এটি।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌ পুলিশের অভিযান: সাড়ে ৭ হাজার ইয়াবা ও ট্রলারসহ একজন গ্রেফতার
নৌ পুলিশের অভিযান: সাড়ে ৭ হাজার ইয়াবা ও ট্রলারসহ একজন গ্রেফতার
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
সংখ্যাগরিষ্ঠতা পেয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি শিবির প্যানেল
সংখ্যাগরিষ্ঠতা পেয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি শিবির প্যানেল
অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বাবুবাজার-বাদামতলীতে ২১ মামলা ও লাখ টাকা জরিমানা
অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বাবুবাজার-বাদামতলীতে ২১ মামলা ও লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত