মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২৬, ১৪:৪৯ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৪:৫৮

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (২৩) প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এতে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনে ধানের শীর্ষ প্রতীকে ভোট করতে চেয়েছিলেন। তবে ১২ ফেব্রুয়ারির ভোটে শেষ পর্যন্ত তিনি দলের মনোনয়ন পাননি।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

এরপর আসনটিতে উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। গত ১২ অক্টোবর ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া সেরে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ রাখা হয়েছে তফসিলে।

সংরক্ষিত নারী আসনের এই উপ-নির্বাচনকে ঘিরে গত ১৬ অক্টোবর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। ৭০ জন নারী দলটির ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন।

বিএনপির মনোনয়ন পাওয়া এলিজা জামান দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের পাশাপাশি পিরোজপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় মহিলা দলের সঙ্গে যুক্ত। তার পিতা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
ফেসবুকে রাশেদ খাঁনের অভিযোগ ‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরওয়ারসহ ৩ জামায়াত নেতার গোপন বৈঠক’   
সর্বশেষ খবর
বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া হাসিমুখ
শ্রদ্ধাঞ্জলি বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া হাসিমুখ
জলেশ্বর শাখায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলেশ্বর শাখায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
মায়ের লাশের পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতিবেশী
মায়ের লাশের পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতিবেশী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার